জসিম উদ্দিন, চাঁদপুর জেলা প্রতিনিধি
জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের দুই বারের সাবেক সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমান আর বেঁেচ নেই (ইন্না...... রাজেউন। ঢাকার বনানীর বাসায় হৃদরোগে আক্রান্ত হলে শনিবার (২৪ অক্টোবর ২০২৬) বিকালে সাড়ে ৩টায় তাকে ঢাকা ইউনাইটেড হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন।
মরহুম সাংবাদিক শফিকুর রহমান ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে প্রথম দলীয় মনোনয়ন, পরবর্তিতে ২০০৮ সালে দ্বিতীয় বার , ২০১৮ সালে তৃতীয় বার মনোনয়ন পেয়ে এবং সর্বশেষ ২০২৪ সালের নির্বাচনে পুনরায় মনোনয়ন পেয়ে টাকা দুইবার সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৮ সালে নির্বাচনে বিঝী হওয়ার পূর্বে তিনি জাতীয় প্রেসক্লাবের টানা দুই বার সভাপতি এবং এর আগে একবার সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ২০২৪ সালের ৫ আগষ্ট গণঅভ্যুত্থানের পর তিনি অনেকটা নিভৃতেই চলে যান। তার স্বজনরা জানান, তিনি ঢাকাতে বনানীর বাসাতেই ছিলেন। সর্বশেষ হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। #