বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চট্টগ্রামের সাতকানিয়ায় পুলিশের গাড়িতে হামলার ও গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৪

চট্টগ্রামের সাতকানিয়ায় পুলিশের গাড়িতে হামলার ও গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৪

চট্টগ্রামের সাতকানিয়ায় পুলিশের গাড়িতে হামলার ও গাড়িতে আগুন দেওয়ার  ঘটনায় মামলা, গ্রেপ্তার ৪

চট্টগ্রামের সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনার পর পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।এ ঘটনায় এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৩ অক্টোবর) রাতে উপজেলার নয়াখালের উত্তর পাশে ডিবিএম ইটভাটা এলাকায় মিনিবাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষের ঘটনা ঘটে। 
এই সময় সড়ক দুর্ঘটনায় বাবা ও মেয়ে  ২ জন নিহত হয়।
এতে বাবা ও মেয়ের মৃত্যুর পর স্থানীয় লোকজন বিক্ষুব্ধ হয়ে মহাসড়ক অবরোধ করেন এবং একটি মিনিবাসে আগুন ধরিয়ে দেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যাওয়ার পথে সাতকানিয়া থানা পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়।
এ সময় আগুন নেভাতে যাওয়া ফায়ার সার্ভিসের সদস্যদেরও বাধা দেওয়া হয়।
এ ঘটনায় সাতকানিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. জাহেদ বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।
মামলায় পুলিশের কাজে বাধা, সরকারি সম্পত্তি ভাঙচুর এবং হামলার সংশ্লিষ্ট ধারায় অভিযোগ আনা হয়েছে।সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল আলীম জানান, মামলার পরপরই অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে পুলিশ কাজ করছে এবং ভিডিওচিত্র ও অন্যান্য তথ্য-প্রমাণ সংগ্রহ করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
পুলিশের ভাষ্য, সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট বিশৃঙ্খলার সুযোগ নিয়ে একদল দুর্বৃত্ত আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলার চেষ্টা চালায় এবং পুলিশের গাড়ি ভাঙচুর করে। তদন্তের ভিত্তিতে এই ঘটনায় জড়িত অন্যদেরও আইনের আওতায় আনা হবে বলে পুলিশ নিশ্চিত করেছে।
এর আগে শুক্রবার রাতের ওই দুর্ঘটনায় মো. দেলোয়ার হোসেন (৩০) ঘটনাস্থলে নিহত হন।
দুর্ঘটনার পর প্রায় আড়াই ঘণ্টা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় উভয় পাশে প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
দুর্ঘটনার পর পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।এ ঘটনায় এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মোঃ কামাল উদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ প্রতিনিধি।