বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কসবায় ৯ রাউন্ড চায়না গুলিসহ যুবক গ্রেপ্তার

কসবায় ৯ রাউন্ড চায়না গুলিসহ যুবক গ্রেপ্তার

কসবায়  ৯ রাউন্ড চায়না গুলিসহ যুবক গ্রেপ্তার

শাহ মোহাম্মদ  ফুরকানুল ইসলাম

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় একটি চার্জার ও ৯ রাউন্ড চায়না গুলিসহ শামিম মিয়া (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে কসবা থানা পুলিশ। শনিবার সন্ধ্যায় উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের জয়নগর বাজার থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। শামিম মিয়া গোপিনাথপুর ইউনিয়নের বড়ঠুডা গ্রামের আল আমিন মিয়ার ছেলে। সে পেশায় একজন ডেকোরেশন শ্রমিক।

কসবা থানা সুত্রে জানা যায়, শনিবার অভিযুক্ত শামিম মিয়া গোপিনাথপুর ইউনিয়নের খিরনাল গ্রামে একটি অনুষ্ঠানের লাইটিংয়ের কাজ করছিলো। বিকেলে কাজ শেষে ফেরার পথে জয়নগর বাজারের পাশে একটি চার্জারসহ ৯ রাউন্ড চায়না গুলি পড়ে থাকতে দেখে। সে এগুলো দেখতে পেয়ে কৌতুহলবশত সে এটা তুলে নেয়। চার্জার ও গুলি হাতে নিয়ে শামিম মিয়া জয়নগর বাজারে যাওয়ার পর ওই এলাকার বাসিন্দা ছুটিতে বাড়িতে বেড়াতে  আসা চট্রগ্রামে আরআরএফ’এ কর্মরত মাহমুদুল হাসান নামে এক পুলিশ সদস্য এগুলো দেখতে পায় । তিনি শামিমের কাছে জানতে চান এগুলো সে কোথায় পেয়েছে। 
শামিম মিয়া তখন জানায় খিরনাল এলাকায় ডেকোরেশনের লাইটিংয়ের কাছ শেষে আসার পথে জয়নগর বাজারের পাশে রাস্তায় এগুলো পেয়েছে। তখন মাহমুদুল হাসান ডেকোরেশন শ্রমিক শামিম মিয়াকে কিছু বুঝতে না দিয়ে একটি দোকানে বসিয়ে রেখে জাতীয় জরুরী সেবা ত্রিপল নাইন (৯৯৯) কল দিয়ে বিষয়টি অবহিত করেন। জরুরী সেবা থেকে কসবা থানা পুলিশকে বিষয়টি অবহিত করলে কসবা সার্কেলের সহকারী পুলিশ সুপার , কসবা থানা অফিসার ইনচার্জসহ পুলিশের একটি টিম জয়নগর বাজারে গিয়ে একটি চার্জারসহ ৯ রাউন্ড চায়না গুলি জব্দ করে এবং অভিযুক্ত শামিম মিয়াকে আটক করে থানায় নিয়ে আসে।

কসবা থানা অফিসার ইনচার্জ আলী মোহাম্মদ রাশেদ জানান, উপজেলার জয়নগর এলাকায় নিজ বাড়িতে বেড়াতে আসা চট্রগ্রামে আরআরএফ’এ কর্মরত মাহমুদুল হাসান নামে এক পুলিশ সদস্য অভিযুক্তের কাছে চার্জার ও গুলি দেখতে পেয়ে জাতীয় জরুরী সেবায় ফোন দেন। জরুরী সেবা থেকে ম্যাসেজ পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে এগুলো জব্দ করে শামিম মিয়াকে আটক করি। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।