চলচ্চিত্র পরিচালক বি এইচ নিশান আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকাল ২৪ অক্টোবর দিবাগত রাত সাড়ে ১২টায় ইন্তেকাল করেছেন তিনি।
তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন চলচ্চিত্র পরিচালক বদিউল আলম খোকন।
তিনি আরও জানান, মরহুমের জানাজার নামাজ বিএফডিসিতে সকাল ১১ টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হবে।
বি এইচ নিশান দীর্ঘদিন বাংলাদেশের চলচ্চিত্রে পরিচালক হিসেবে কাজ করেছেন। তার পরিচালিত সিনেমার মধ্যে রয়েছে ‘বদলা নেব’, ‘রাজা রানী’ ও ‘নারীর শক্তি’।
বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা