মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বো*মা মেরে অমিতাভের বাংলো উড়িয়ে দেওয়ার হু*মকি

বো*মা মেরে অমিতাভের বাংলো উড়িয়ে দেওয়ার হু*মকি

বো*মা মেরে অমিতাভের বাংলো উড়িয়ে দেওয়ার হু*মকি

বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনের মুম্বাইয়ের জুহুর বাংলো ‘জলসা’ বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি এসেছে।  

আগামী ২৭ অক্টোবর অমিতাভ ও গায়ক দিলজিৎ দোসাঞ্জের মুম্বাইয়ের কনসার্টে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) সকালে মুম্বাইয়ের মেয়র ঋতু তাওড়ে ও অন্য কর্মকর্তাদের কাছে পাঠানো ই-মেইলে এই হুমকি দেওয়া হয়। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ ও নিরাপত্তা সংস্থাগুলো। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।  

শুক্রবার (২৩ অক্টোবর) বেলা ১১টা ৩১ মিনিটে পাঠানো ই-মেইলে মুম্বাইয়ের মেয়রের কার্যালয়ে বোমা বিস্ফোরণের হুমকিও দেওয়া হয়। পাশাপাশি আগামী ৩১ অক্টোবর শহরের একটি স্কুলে গ্রেনেড হামলার কথা উল্লেখ করা হয়েছে। ই-মেইলে খালিস্তানপন্থী স্লোগানও ছিল।  

মুম্বাই পুলিশের জোন-১-এর উপকমিশনার মনীশ কালওয়ানিয়া জানিয়েছেন, বৃহন্মুম্বাই পৌর করপোরেশনের (বিএমসি) কার্যালয়ে একটি হুমকিমূলক ই-মেইল এসেছে। তবে তল্লাশিতে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। দাদর এলাকার কয়েকটি স্কুলেও হুমকি দেওয়া হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। 

বলে রাখা ভালো, গত ১৫ অক্টোবর সকালে পাঠানো অন্য একটি ই-মেইল মারফত দিল্লির একাধিক স্কুলে বোমা হামলার হুমকি দেওয়া হয়। সেখানে ৩০ অক্টোবর দিলজিৎ দোসাঞ্জের কনসার্টে যোগ না দেওয়ার হুঁশিয়ারিও ছিল।

ওই ই-মেইলেও খালিস্তানপন্থী বেশ কিছু স্লোগানও ছিল বলে একটি সূত্র জানিয়েছে। সেই তালিকায় দ্য ব্রিটিশ স্কুল, মাউন্ট কারমেল, আহলকন ইন্টারন্যাশনাল স্কুল, আহলকন পাবলিক স্কুল-সহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের নাম রয়েছে।

বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা