বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পুলিশের নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে সাঈদীর মামলার বাদী মানিক পশারীর দাফন সম্পন্ন

পুলিশের নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে সাঈদীর মামলার বাদী মানিক পশারীর দাফন সম্পন্ন

পুলিশের নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে সাঈদীর মামলার বাদী মানিক পশারীর দাফন সম্পন্ন

পিরোজপুর প্রতিনিধি:


‎পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জামায়াত নেতা মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর মানবতাবিরোধী অপরাধ মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিক পশারীর (৮৭) দাফন সম্পন্ন হয়েছে। রোববার (২৫ অক্টোবর) রাত দেড়টার দিকে পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের চিতলিয়া গ্রামের নিজ বাড়িতে পুলিশের নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে তাঁর দাফন সম্পন্ন হয়।
‎​পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া এলাকায় মেয়ের জামাতার বাড়িতে অবস্থান করছিলেন। সেখানে অসুস্থ হয়ে শনিবার (২৪ অক্টোবর) সকাল ১০টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুর পর শনিবার দুপুরে তাঁর মরদেহ পিরোজপুরে আনা হয়।
‎​নিয়ম অনুযায়ী রাষ্ট্রীয় মর্যাদায় 'গার্ড অব অনার' প্রদানের উদ্দেশ্যে মরদেহ সদর উপজেলা পরিষদ চত্বরে নেওয়া হলে স্থানীয়দের সমাগম ঘটে। এ সময় মরদেহ দাফন ও গার্ড অব অনার প্রদানকে কেন্দ্র করে স্থানীয়দের তোপের মুখে পড়েন স্বজনরা। পরিস্থিতি বিবেচনায় পুলিশের সহায়তায় মরদেহটি দ্রুত পিরোজপুর পুলিশ লাইন্সে সরিয়ে নেওয়া হয়। পরে সেখানে বিকেল ৫টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়।
‎​গার্ড অব অনার শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের কথা থাকলেও উৎসুক জনতার বিশৃঙ্খলা ও বাধার আশঙ্কায় তা তাৎক্ষণিকভাবে সম্ভব হয়নি। রাত ১২টা পর্যন্ত মরদেহটি পুলিশ লাইন্সে পুলিশের হেফাজতে রাখা হয়। পরবর্তীতে সদর থানা পুলিশের উদ্যোগে ও জেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের সহায়তায় গভীর রাতে মরদেহটি তাঁর নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয় এবং রাত দেড়টার দিকে দাফন কাজ শেষ হয়। এ সময় মরহুমের পরিবারের সদস্যরা ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।
‎​এ বিষয়ে মরহুমের ছোট বোন মোছাম্মৎ রিনা আক্তার বলেন, "আমার ভাই মারা গেছেন। প্রথমে আমরা তাঁকে দাফনের জন্য নিয়ে আসি। কিন্তু পরিস্থিতি অনুকূলে না থাকায় দাফন করতে না পেরে আমরা বিপাকে পড়েছিলাম। পরে প্রশাসনের সহযোগিতায় রাতে বাড়িতে এনে দাফনের কাজ শেষ করা হয়েছে।"
‎​এ বিষয়ে পিরোজপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুর রাজ্জাক বলেন, "মানিক পশারীর লাশ দাফনে পিরোজপুর জেলা জামায়াত বা এর অঙ্গসংগঠনের কোনো নেতাকর্মী কোনো প্রকার বাধা সৃষ্টি করেননি। জামায়াতে ইসলামী লাশের রাজনীতি করে না। তাই পিরোজপুর সদর থানা পুলিশকে পুরোপুরি সহায়তা করে আমরা লাশ দাফন সম্পন্ন করেছি।"
‎​পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, "পুলিশের নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে মানিক পশারীর লাশ দাফন সম্পন্ন করা হয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং আইনশৃঙ্খলা রক্ষায় কবরের পাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।"
‎​উল্লেখ্য, মানিক পশারী পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের চিতলিয়া গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াত নেতা মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার বাদী ছিলেন।
‎​