মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শুভ জন্মদিন চলচ্চিত্র অভিনেত্রী চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি

শুভ জন্মদিন চলচ্চিত্র অভিনেত্রী চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি

শুভ জন্মদিন চলচ্চিত্র অভিনেত্রী চিত্রনায়িকা  প্রার্থনা ফারদিন দীঘি


২০০০ সালের ৯ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন প্রার্থনা ফারদিন দীঘি। সবার কাছে তিনি শুধু দীঘি নামেই পরিচিত। বাবা জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা সুব্রত বড়ুয়া, আর মা প্রয়াত অভিনেত্রী দোয়েল। শৈশব থেকেই অভিনয় যেন তাঁর রক্তে মিশে ছিল।
বিজ্ঞাপনের মাধ্যমেই প্রথম নজরে আসেন দীঘি— গ্রামীণফোনের বিজ্ঞাপন করে দেশজুড়ে পরিচিত হয়ে ওঠেন।


২০০৬ সালে কাজী হায়াৎ পরিচালিত ‘কাবুলিওয়ালা’ চলচ্চিত্র দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে তাঁর। প্রথম সিনেমাতেই বাজিমাত করেন— জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান শ্রেষ্ঠ শিশুশিল্পী হিসেবে।


এরপর একে একে অভিনয় করেন বহু জনপ্রিয় সিনেমায়। উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে—
লীলা মন্থন, দ্যা স্পিড, অবুঝ শিশু, সাজঘর, চাচ্চু, আমার চাচ্চু, এক টাকার বউ, রিকশাওয়ালার ছেলে, বাবা আমার বাবা, দাদীমা, কাবুলিওয়ালা প্রভৃতি।


দীঘি তিন-তিনবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার— যা তাঁর অভিনয় জীবনের অসামান্য অর্জন।


পড়াশোনাতেও ছিলেন মনোযোগী। দেশের খ্যাতনামা শিক্ষাপ্রতিষ্ঠান স্কলাস্টিকা স্কুল থেকে পড়াশোনা করেছেন। ২০১৯ সালে এসএসসি পরীক্ষায়ও ভালো ফলাফল করেন তিনি।
শিশুশিল্পী হিসেবে সাফল্যের পর নায়িকা হিসেবেও বড়পর্দায় অভিষেক ঘটে তাঁর।

২০২১ সালে মুক্তি পাওয়া ‘তুমি আছো তুমি নেই’ ও ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ চলচ্চিত্রের মাধ্যমে নতুন যাত্রা শুরু করেন।


অভিনয়ের জগতে দীঘি আজও এক উজ্জ্বল নক্ষত্র। শৈশবের মিষ্টি অভিনয় দিয়ে যেমন দর্শকদের হৃদয় জয় করেছিলেন, তেমনি ভবিষ্যতেও তাঁর পথচলা হোক আরও গৌরবোজ্জ্বল।
আজকের এই বিশেষ দিনে রইলো অগাধ ভালোবাসা ও শুভকামনা।

 

 


বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা