মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পোরশা উপজেলা পরিষদ গেটের সামনের সড়কের বেহাল দশা, চরম ভোগান্তিতে শিক্ষার্থী ও এলাকাবাসী

নওগাঁর পোরশা উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনের গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে।


পোরশা উপজেলা পরিষদ গেটের সামনের সড়কের বেহাল দশা, চরম ভোগান্তিতে শিক্ষার্থী ও এলাকাবাসী

সড়কের বিভিন্ন স্থানে ভাঙাচোরা ও উঁচু-নিচু অবস্থা সৃষ্টি হওয়ায় প্রতিদিনই দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষার্থী, এলাকাবাসী ও সাধারণ পথচারীদের। দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
সরেজমিনে দেখা যায়, উপজেলা পরিষদের গেটসংলগ্ন সড়কের বিভিন্ন অংশে ভাঙাচোরা ও অসমতল অবস্থা বিরাজ করছে। এতে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে এবং পথচারীদেরও চলাচলে নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। বিশেষ করে সাইকেল ও মোটরসাইকেল নিয়ে চলাচলের সময় দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
এ সড়ক দিয়ে প্রতিদিন উপজেলা পরিষদে আসা বিভিন্ন সেবাপ্রত্যাশী, শিক্ষার্থী ও সাধারণ মানুষ যাতায়াত করেন। সড়কটির এমন অবস্থার কারণে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছেন শিক্ষার্থীরা। স্কুল ছুটির পর সাইকেলে করে বাড়ি ফেরার সময় ভাঙাচোরা ও উঁচু-নিচু অংশে ভারসাম্য হারিয়ে দুর্ঘটনায় পড়ার আশঙ্কা থাকে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটির এমন অবস্থা চললেও দৃশ্যমান সংস্কারকাজ না হওয়ায় ভোগান্তি দিন দিন বাড়ছে। উপজেলা পরিষদের মতো গুরুত্বপূর্ণ একটি সরকারি প্রতিষ্ঠানের প্রধান ফটকের সামনের সড়কের এমন বেহাল দশা জনদুর্ভোগের পাশাপাশি এলাকার স্বাভাবিক পরিবেশ ও সৌন্দর্যও ব্যাহত করছে।
এ অবস্থায় জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিত করতে দ্রুত সড়কটি সংস্কারের জন্য উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী। তাঁদের প্রত্যাশা, দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার মাধ্যমে সড়কটি চলাচলের উপযোগী করে তোলা হবে এবং দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটবে।