বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শৃঙ্খলা ও জননিরাপত্তায় পুলিশ সুপারের আহ্বান

শৃঙ্খলা ও জননিরাপত্তায় পুলিশ সুপারের আহ্বান

শৃঙ্খলা ও জননিরাপত্তায় পুলিশ সুপারের আহ্বান


রাঙামাটি পার্বত্য জেলা পুলিশের মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৫ অক্টোবর) রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ লাইন্স মাঠে আয়োজিত এ প্যারেডে অভিবাদন গ্রহণ ও পরিদর্শন করেন জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম।প্যারেডে অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতা, শৃঙ্খলা ও টার্নআউট মূল্যায়ন করেন পুলিশ সুপার। মূল্যায়নের ভিত্তিতে নির্বাচিত সদস্যদের তিনি জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করেন।এ সময় উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্যে পুলিশ সুপার বলেন, নিরপেক্ষতা, দায়িত্বশীলতা ও আইনানুগ আচরণের মাধ্যমে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষা ও জনসাধারণের সেবা প্রদানে সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ তারেক সেকান্দারের নেতৃত্বে রাঙামাটি জেলা পুলিশের সাতটি কন্টিনজেন্ট সুশৃঙ্খলভাবে প্যারেডে অংশ নেয়। কন্টিনজেন্টগুলো পুলিশ সুপারকে অভিবাদন জানানোর মধ্য দিয়ে মাস্টার প্যারেডের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।মাস্টার প্যারেড শেষে পুলিশ সুপার জেলা পুলিশের যানবাহন শাখা পরিদর্শন করেন। পরে তিনি পুলিশ সদস্যদের কিট প্যারেড পরিদর্শন করেন এবং সরকারি সরঞ্জামাদি ও ইউনিফর্মের সংরক্ষণ, ব্যবহার ও রক্ষণাবেক্ষণের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন।এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ইকবাল হোছাইন, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ জসীম উদ্দীন চৌধুরী, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ তারেক সেকান্দার; অতিরিক্ত পুলিশ সুপার (কাপ্তাই সার্কেল) মোঃ জাহেদুল ইসলাম, পিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ সুপার (বরকল সার্কেল) আসিফ ইমামসহ রাঙামাটি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

 

 

 


মোঃ কামরুল ইসলাম, রাঙামাটি প্রতিনিধি: