বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কসবাকে পরিচ্ছন্ন রাখতে পৌর প্রশাসকের উদ্যোগ।

কসবাকে পরিচ্ছন্ন রাখতে পৌর প্রশাসকের উদ্যোগ।

কসবাকে পরিচ্ছন্ন রাখতে পৌর  প্রশাসকের উদ্যোগ।


ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভাকে পরিচ্ছন্ন রাখা এবং শহরের যানজট কমাতে গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে ডাস্টবিন ও ট্রাফিক কোন স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। শহরের বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করা এবং যান চলাচলে শৃঙ্খলা ফেরানোর লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হচ্ছে।

পরিকল্পনা অনুযায়ী, পৌর এলাকার কদমতলী মোড়, নতুন বাজার, পুরাতন বাজার, কড়ইতলি ও কল্যাণ সাগর বিনোদনকেন্দ্রে ডাস্টবিন স্থাপন করা হবে। এতে স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও পথচারীরা নির্ধারিত স্থানে ময়লা ফেলতে পারবেন। পাশাপাশি যত্রতত্র বর্জ্য ফেলা কমবে এবং শহরের পরিচ্ছন্নতা বজায় রাখতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

অন্যদিকে, যানজট কমাতে কদমতলী মোড় ও কসবা রিকশা চৌমুহনী এলাকায় ট্রাফিক কোন ব্যবহার করা হবে। এর মাধ্যমে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ, রাস্তার শৃঙ্খলা বজায় রাখা এবং গুরুত্বপূর্ণ মোড়গুলোতে যানজট কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

এ উদ্যোগ সফল করতে পৌরবাসী, ব্যবসায়ী, চালক ও পথচারীদের সহযোগিতা কামনা করা হয়েছে। সবাইকে নির্ধারিত ডাস্টবিনে ময়লা ফেলা এবং ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

সংশ্লিষ্ট উদ্যোগ বাস্তবায়িত হলে কসবা পৌর এলাকার পরিচ্ছন্নতা রক্ষা ও যান চলাচলে শৃঙ্খলা প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

শাহ মোহাম্মদ  ফুরকানুল ইসলাম।ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।