বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মঠবাড়িয়ায় ১৫ মামলার আসামি অন্তঃজেলা ডাকাত দলের সরদার ইয়াসিন গ্রেপ্তার

মঠবাড়িয়ায় ১৫ মামলার আসামি অন্তঃজেলা ডাকাত দলের সরদার ইয়াসিন গ্রেপ্তার

মঠবাড়িয়ায় ১৫ মামলার আসামি  অন্তঃজেলা ডাকাত দলের সরদার ইয়াসিন গ্রেপ্তার

পিরোজপুরের মঠবাড়িয়ায় চাঞ্চল্যকর ডাকাতি মামলার তদন্তে শনাক্ত  আন্তঃজেলা ডাকাত দলের সরদার মো. ইয়াসিন খানকে (৪৫) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮, সিপিএসসি, বরিশাল। তাঁর বিরুদ্ধে ১৫টি মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
সোমবার (২৬ অক্টোবর) রাতে মঠবাড়িয়া থানার বুদাইবাড়ী সেতু এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ইয়াসিন খান উপজেলার তুষখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তাঁর পিতার নাম মৃত হাফেজ খান ওরফে সোমেদ খান।
মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার তুষখালী ইউনিয়নের জানখালী বাজারে মো. শাহিন হাওলাদার (৪৫) নামের এক ব্যক্তির মুদি দোকান ও বিকাশ-ফ্লেক্সিলোডের ব্যবসা রয়েছে। গত ১৬ আগস্ট দিবাগত রাত আনুমানিক ২টা ১৫ মিনিট থেকে ৩টা ২০ মিনিটের মধ্যে ৮ থেকে ৯ জনের একটি সশস্ত্র ডাকাত দল তাঁর বসতবাড়ি ও ভাই মো. সোহেল হাওলাদারের টিনশেড ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে।
এ সময় ডাকাত দলের সদস্যরা পরিবারের লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে তাঁদের হাত-পা ও চোখ বেঁধে ফেলে। পরে লোহার রড দিয়ে মারধর করে আলমারি ও বক্স ভেঙে স্বর্ণালংকার, নগদ টাকা ও স্মার্টফোনসহ মোট ২০ লাখ ৪৯ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
এ ঘটনায় ভুক্তভোগী শাহিন হাওলাদার বাদী হয়ে মঠবাড়িয়া থানায় মামলা করেন। গত ১৭ আগস্ট মামলাটি থানায় ১৪ নম্বর মামলা হিসেবে নথিভুক্ত হয়।
পরে মামলার তদন্তকারী কর্মকর্তা পলাতক সন্দেহভাজন আসামিকে গ্রেপ্তারের জন্য এসআরবি-৮, বরিশালের অধিনায়ক বরাবর অধিযাচনপত্র পাঠান। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৮, সিপিএসসি, বরিশালের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে ইয়াসিন খানকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের পর তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে মঠবাড়িয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

মোঃ সোহাগ ইসলাম 
মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি