বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পোরশায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পোরশায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পোরশায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নওগাঁর পোরশায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে পোরশা উপজেলা যুবদলের আয়োজনে সরাইগাছি জিরো পয়েন্টে এসব কর্মসূচি পালিত হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আনন্দ র‍্যালিটি সরাইগাছি জিরো পয়েন্ট থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র‍্যালিতে নেতৃত্ব দেন পোরশা উপজেলা যুবদলের আহ্বায়ক মো. ইকবাল হাসান শাহ্ চৌধুরী।

পরে তাঁর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য, সাংগঠনিক কার্যক্রম এবং দলীয় নেতাকর্মীদের ঐক্য ও সক্রিয় ভূমিকার বিষয়ে আলোচনা করা হয়। এ সময় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া সৈনিক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লায়ন মো. মাসুদ রানা, পোরশা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ মো. তৌফিকুর রহমান শাহ চৌধুরী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাদিকুল ইসলাম সাদেক, যুবদল নেতা মো. আবুল কালাম আজাদ, বিএনপি নেতা মো. রফিকুল ইসলাম গামা এবং নওগাঁ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহজামান।

এ ছাড়া উপজেলা যুবদলসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আনন্দ র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে পোরশায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত হয়।