আবু জাফর সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা, বেলুন-ফেস্টুন ও পায়রা উড়ানো এবং বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে সাতক্ষীরা জেলা যুবদলের আয়োজনে শহরের পরিবহন কাউন্টারের সামনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা যুবদলের সভাপতি হাফিজুর রহমান মুকুল। সঞ্চালনা করেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ শফিকুল আলম বাবু।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক এইচ এম রহমাতুল্লাহ পলাশ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফ, জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ফারুক, সদস্যসচিব আবু জাহিদ ডাবলু, যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, সাবেক সমন্বয়ক মো. হাবিবুর রহমান হবি এবং পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ শাহিনসহ বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এ সময় আলোচনা সভা ও কেক কাটা শেষে বেলুন-ফেস্টুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নির্ধারিত স্থানে গিয়ে শেষ হয়। এ সময় বিএনপি, যুবদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।