বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

~Al Fahad কাশিয়ানীতে ইয়াবাসহ দুই তরুণ আটক, নেপথ্যে জসীমের মাদক সিন্ডিকেট!

~Al Fahad কাশিয়ানীতে ইয়াবাসহ দুই তরুণ আটক, নেপথ্যে জসীমের মাদক সিন্ডিকেট!

~Al Fahad কাশিয়ানীতে ইয়াবাসহ দুই তরুণ আটক, নেপথ্যে জসীমের মাদক সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক, কাশিয়ানী (গোপালগঞ্জ):

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার শংকরপাশা চরভাটপাড়া ঈদগাহ পাড়া গ্রামে স্থানীয় সচেতন জনগণের মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ দুই তরুণকে হাতেনাতে আটক করা হয়েছে। পরবর্তীতে স্থানীয়দের জিজ্ঞাসাবাদে ওই কিশোররা চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করে।

স্থানীয় সূত্রে জানা যায়, পুরাতন কালনার ঘাট এলাকা থেকে ইয়াবাসহ অজ্ঞাতপরিচয় দুই তরুণকে আটক করেন এলাকাবাসী। আটকের পর তাদের ওপর চাপ প্রয়োগ করলে তারা স্বীকার করেন যে, জসিম নামের এক ব্যক্তি তাদের টাকা দিয়ে ইয়াবা কিনতে পাঠিয়েছিলেন।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অভিযুক্ত জসীমউদ্দীন দীর্ঘদিন ধরে এলাকার অল্পবয়সী শিশুদের মাদকের অন্ধকার জগতে জড়িয়ে ফেলছেন। বিশেষ করে ১২ থেকে ১৭ বছর বয়সী কিশোরদের ব্যবহার করে তিনি মাদকের নিরাপদ কারবার চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ রয়েছে। শুধু জসিম একা নন, স্থানীয় বাসিন্দাদের ক্ষোভের মুখে উঠে এসেছে যে শংকরপাশা চরভাটপাড়া এলাকায় আরও বেশ কয়েকজন কুখ্যাত মাদক ব্যবসায়ী সক্রিয় রয়েছে, যারা তরুণ প্রজন্মকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।

অভিযোগের বিষয়ে অভিযুক্ত জসীমউদ্দীনের বক্তব্য নেওয়ার জন্য সাংবাদিকের পক্ষ থেকে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর কোনো নাগাল পাওয়া যায়নি। এমনকি স্থানীয় কিছু বাসিন্দা এ বিষয়ে তাঁর সঙ্গে কথা বলতে গেলে তিনি তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন বলে জানা গেছে।

ঘটনাস্থলে উপস্থিত থেকে সাংবাদিক আল ফাহাদ অভিযুক্তের সাক্ষাৎকার নেওয়ার সর্বাত্মক চেষ্টা করলেও তাঁর সঙ্গে কোনোভাবেই যোগাযোগ করা সম্ভব হয়নি। সম্পূর্ণ প্রতিবেদনটি স্থানীয় বাসিন্দাদের প্রত্যক্ষ বিবরণ ও বক্তব্যের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে।

এলাকাবাসীর দাবি ও কঠোর হুঁশিয়ারি:

এহেন ঘৃণ্য অপরাধের তীব্র নিন্দা জানিয়ে স্থানীয় সচেতন জনগণ ও অভিভাবকবৃন্দ অবিলম্বে এই মাদক ব্যবসায়ী জসিম ও তার সিন্ডিকেটের সঙ্গে জড়িত অন্যান্যদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। তাদের মতে, এলাকার যুবসমাজকে রক্ষা করতে হলে এই মাদকসম্রাটদের বিরুদ্ধে সামাজিক ও প্রশাসনিকভাবে কঠোর অবস্থান নিতে হবে।