শনিবার, ফেব্রুয়ারী ১৪, ২০২৬
 শিরোনাম
রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ কন্যা সন্তানের পিতা হলেন ব্যাচেলার পয়েন্ট এর কাবিলা ৷ চবি মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার,শালিখায় শেষকৃত্য সম্পন্ন সন্ত্রাসীদের বিচার ও শাস্তির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রীমঙ্গলে : আসিফ মাহমুদ চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই, সবাই সৎ অফিসার: স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরায় কাঁচাবাজারে আগুন, ভোট নিয়ে অন্য দেশের মতামত দেওয়ার সুযোগ নেই: রিজওয়ানা বিডিআর বিদ্রোহ নিয়ে চলচিত্র নির্মান করতে চান রায়হান রাফি। শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

নির্বাচনকে ঘিরে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সতর্কতা

নির্বাচনকে ঘিরে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সতর্কতা

নির্বাচনকে ঘিরে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সতর্কতা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বাংলাদেশে অবস্থান করা মার্কিন নাগরিকদের জন্য বিশেষ সতর্কতা জারি করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নিরাপত্তা সতর্কতার কথা জানানো হয়।

 

সেখানে বলা হয়, আগামী বছরের ১২ ফেব্রুয়ারির নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বাংলাদেশে রাজনৈতিক উত্তেজনা বাড়তে পারে। নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজনৈতিক সমাবেশ, বিক্ষোভ ও র‌্যালির পরিমাণও বাড়বে।

 

 

বিজ্ঞপ্তিতে আরও মার্কিন নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়ে যোগ করা হয়, শান্তিপূর্ণভাবে শুরু হওয়া বিক্ষোভও সংঘর্ষে রূপ নিতে পারে এবং সহিংস পরিস্থিতি তৈরি হতে পারে। তাই এসব বিক্ষোভ এবং আপনার বিক্ষোভ এড়ানো উচিত যে কোনো বড় সমাবেশের আশেপাশে সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছে দূতাবাস।

 

হালনাগাদ তথ্য জানতে, স্থানীয় সংবাদপত্র ও মিডিয়া থেকে নিয়মিত আপডেট নেয়ার পাশাপাশি ভিড় এড়িয়ে চলারও পরামর্শ দেয়া হয়েছে।