সোমবার, নভেম্বর ২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযান, মাদক মামলায় একজনের ১ বছরের বিনাশ্রম কারাদণ্ডকালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযান, মাদক মামলায় একজনের ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড


কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযান, মাদক মামলায় একজনের ১ বছরের বিনাশ্রম কারাদণ্ডকালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযান, মাদক মামলায় একজনের ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের বড়কাউ এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় রুস্তম মিয়াকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তাঁকে ১০০ টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ টি এম কামরুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

দণ্ডপ্রাপ্ত রুস্তম মিয়া বড়কাউ এলাকার বাসিন্দা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় দায়ের করা ১৯/২০২৬ নম্বর মামলায় তাঁকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযানকালে কালীগঞ্জ থানার এসআই হায়াতুর রহমান এবং বেঞ্চ সহকারী মো. আলামিন ভূঁইয়া উপস্থিত ছিলেন।

কালীগঞ্জ (গাজীপুর)