সোমবার, মে ১৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কক্সবাজার সদরে দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

কক্সবাজার সদরে দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

কক্সবাজার সদরে দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

কক্সবাজার সদর উপজেলায় বিভিন্ন স্থানে চার শতাধিক শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। শীতের তীব্রতা বাড়ার প্রেক্ষাপটে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর) রাতে কক্সবাজার সদর আর্মি ক্যাম্পের উদ্যোগে রামু সেনানিবাসের ১০ পদাতিক ডিভিশনের ২ পদাতিক ব্রিগেডের অধীনস্থ ৯ইষ্ট বেঙ্গল রেজিমেন্টের সার্বিক ব্যবস্থাপনায় মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে এই কম্বল বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ সময় কক্সবাজার সদর আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার এবং ক্যাম্প জেসিও'র উপস্থিতিতে কলাতলী, সুগন্ধা, লাবনী পয়েন্ট এবং প্রত্যন্তর অঞ্চল হতে আগত চার শতাধিক শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়।

এ সময় শীতার্ত মানুষের মুখে স্বস্তির হাসি ফুটে ওঠে। মানবতার সেবায় বাংলাদেশ সেনাবাহিনীর এই উদ্যোগে এলাকাবাসীর মধ্যে ব্যাপক প্রশংসা অর্জন করেছে।

শীতবস্ত্র পেয়ে উপকৃতরা বলেন, প্রচণ্ড শীতে গরম কাপড়ের অভাবে তাদের দিন কাটানো কঠিন হয়ে পড়েছিল। এমন সময়ে বাংলাদেশ সেনাবাহিনীর এ মানবিক সহায়তা তাদের জন্য আশীর্বাদস্বরূপ। এজন্য তারা সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ক্যাম্প কমান্ডারের সাথে কথা বলে জানা যায়, দেশের যেকোনো দুর্যোগ ও সংকটময় মুহূর্তে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো বাংলাদেশ সেনাবাহিনীর অন্যতম দায়িত্ব। শীতার্ত মানুষের কষ্ট লাঘবের লক্ষ্যে এ কার্যক্রমে মাধ্যমে চার শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

তিনি আরও বলেন, সমাজের বিত্তবান ও সক্ষম ব্যক্তিদেরও শীতার্ত ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো উচিত। সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই শীতের কষ্ট লাঘব সম্ভব। ভবিষ্যতেও সেনাবাহিনীর এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।