শুক্রবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৬
 শিরোনাম
রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ কন্যা সন্তানের পিতা হলেন ব্যাচেলার পয়েন্ট এর কাবিলা ৷ চবি মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার,শালিখায় শেষকৃত্য সম্পন্ন সন্ত্রাসীদের বিচার ও শাস্তির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রীমঙ্গলে : আসিফ মাহমুদ চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই, সবাই সৎ অফিসার: স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরায় কাঁচাবাজারে আগুন, ভোট নিয়ে অন্য দেশের মতামত দেওয়ার সুযোগ নেই: রিজওয়ানা বিডিআর বিদ্রোহ নিয়ে চলচিত্র নির্মান করতে চান রায়হান রাফি। শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উদযাপন

কসবা (ব্রাহ্মণবাড়িয়া): কসবা উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।
আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে কসবা উপজেলা শহীদ মিনার প্রাঙ্গণে অবস্থিত বিজয় স্তম্ভে পুষ্পাঞ্জলি অর্পণের মাধ্যমে দিবসটির কর্মসূচির সূচনা হয়।

প্রথমে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ছামিউল ইসলাম শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কসবা থানার অফিসার ইনচার্জ নাজনীন সুলতানা পুষ্পস্তবক অর্পণ করেন।


এছাড়াও কসবা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিট, কসবা প্রেসক্লাব সভাপতি মো. আব্দুল হান্নানের নেতৃত্বে পুষ্পাঞ্জলি অর্পণ করা হয়। উপজেলা সাংবাদিক ফোরামসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ পর্যায়ক্রমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।


শ্রদ্ধা নিবেদন শেষে কসবা তেতুইয়া মাঠে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এ সময় জাতীয় সংগীত পরিবেশনসহ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ নৃত্য পরিবেশনা অনুষ্ঠিত হয়, যা অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।


উল্লেখ্য, মহান বিজয় দিবস উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা ও শহীদদের আত্মত্যাগ নতুন প্রজন্মের মাঝে তুলে ধরার আহ্বান জানান উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।