শনিবার, আগস্ট ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এনইআইআর চালু নিয়ে নতুন সিদ্ধান্ত জানাল বিটিআরসি

এনইআইআর চালু নিয়ে নতুন সিদ্ধান্ত জানাল বিটিআরসি

এনইআইআর চালু নিয়ে নতুন সিদ্ধান্ত জানাল বিটিআরসি


ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) সিস্টেম চালুর তারিখ ১৬ ডিসেম্বরের পরিবর্তে আগামী ১ জানুয়ারি নির্ধারণ করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এতে বলা হয়েছে, এনইআইআর সিস্টেম চালুর প্রেক্ষাপটে দেশের সব মোবাইল ফোন ব্যবসায়ীদের এর আগে আমদানি করা মোবাইল হ্যান্ডসেটগুলোর মধ্যে অবিক্রিত বা স্থিত সব মোবাইল হ্যান্ডসেটগুলোর আইএমইআই ও সংশ্লিষ্ট তথ্য এনইআইআর সিস্টেমে অন্তর্ভুক্ত করার জন্য ১৫ ডিসেম্বর পর্যন্ত সময় দেয়া হয়েছিল। তবে লক্ষ্য করা যাচ্ছে, অনেক মোবাইল হ্যান্ডসেট ব্যবসায়ী এখন পর্যন্ত তাদের অবিক্রিত/স্থিত মোবাইল হ্যান্ডসেটগুলো তথ্য কমিশনে দাখিল করতে পারেনি।

যেসব মোবাইল হ্যান্ডসেট ব্যবসায়ী এখনো তাদের অবিক্রিত/স্থিত মোবাইল হ্যান্ডসেটগুলো তথ্য দাখিল করতে পারেননি, তাদের সুবিধার্থে আগামী ১৬ ডিসেম্বরের পরিবর্তে আগামী ২০২৬ সালের ১ জানুয়ারিতে এনইআইআর সিস্টেম চালুর বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে।

অবিক্রিত/স্থিত মোবাইল হ্যান্ডসেটগুলো নেটওয়ার্কে আত্তীকরণের সুবিধার্থে তথ্য দাখিলের সময়সীমা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।