মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মোটরসাইকেলকে সাইড দিতে গিলে উল্টে গেলো মাহেন্দ্র, মা-ছেলে নিহত

মোটরসাইকেলকে সাইড দিতে গিলে উল্টে গেলো মাহেন্দ্র, মা-ছেলে নিহত

মোটরসাইকেলকে সাইড দিতে গিলে উল্টে গেলো মাহেন্দ্র, মা-ছেলে নিহত

খুলনা-সাতক্ষীরা মহাসড়কের তালা উপজেলার ভৈরবনগর মোড়ে মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে উল্টে গেছে একটি মাহেন্দ্র গাড়ি। এ ঘটনা ঘটনাস্থলে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহতের খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে এই দুর্ঘটনা ঘটে। এতে নিহতরা হলেন, সাতক্ষীরা সদর থানার ভোমরা ইউনিয়নের আব্দুস সালামের স্ত্রী শারমিন (৩৫) এবং তার ছেলে মুস্তাকিম (১০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত শারমিনের বাবার বাড়ি তালা উপজেলার খলিলনগর গ্রামে। বাবার বাড়ি থেকে মা ও ছেলে মহেন্দ্রযোগে শ্বশুরবাড়ি ভোমরার উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে ভৈরবনগর মোড়ে পৌঁছালে একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে মাহেন্দ্রটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় মাহেন্দ্রের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মা ও ছেলে মৃত্যু হয়।

তালা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) শেখ মো. নুরুল্লাহ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। প্রত্যক্ষদর্শীদের কাছে জানতে পেরেছি একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে মাহেন্দ্র গাড়িটি উল্টে গেছে। নিহতদের মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তাছাড়া স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।