বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আইপিএলে মুস্তাফিজকে নিয়ে কাড়াকাড়ি, দল পেলে যেভাবে

আইপিএলে মুস্তাফিজকে নিয়ে কাড়াকাড়ি, দল পেলে যেভাবে

আইপিএলে মুস্তাফিজকে নিয়ে কাড়াকাড়ি, দল পেলে যেভাবে

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে হটকেক মুস্তাফিজুর রহমান। সেটি আরও একবার দেখা গেলো। আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ২০২৬ আইপিএলের নিলামে টাইগার এই পেসারকে দলে ভেড়াতে রীতিমতো কাড়াকাড়ি শুরু করে ফ্র্যাঞ্চাইজিগুলো। শেষ পর্যন্ত ইতিহাস গড়া দামে ফিজকে দলে ভিড়িয়েছে কলকাতা।

নিলামে ৯ নম্বর সেটে নাম উঠেছিল মুস্তাফিজের।  লিস্টে ১০১ নম্বরে থাকা টাইগার পেসারকে নিয়ে কাড়াকাড়ি শুরু হয়ে যায় নিলামে। শেষ পর্যন্ত ৯ কোটি ২০ লাখ রুপিতে তাকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। মুস্তাফিজ এর আগে ২০১৮ সালে সর্বোচ্চ ২ কোটি ২০ লাখ রুপিতে খেলেছিলেন মুম্বাই ইন্ডিয়ান্সে।

মুস্তাফিজের এবারের ভিত্তিমূল্য ২ কোটি ধরে প্রথমেই তাকে দলে নিতে দাম হাঁকান তার গত আসরের দল দিল্লি ক্যাপিটালস। এরপর লড়াইয়ে নাম লেখান আরও এক সাবেক দল চেন্নাই। এই দুই দল মিলে এক ধাক্কায় দাম তুলে দেয় ৫ কোটি রুপিতে।

৫ কোটি ৪০ লাখ রুপি দাম ডাকার পর আর আগ্রহ দেখায়নি মুম্বাই। তখনই মুস্তাফিজকে দলে ভেড়াতে বিডিংয়ে যোগ দেয় কলকাতা। এরপর লড়াই চলতে থাকে কলকাতা আর চেন্নাই সুপার কিংসের মধ্যে। সেই লড়াইয়ে শেষ জয়ী হয়েছে কলকাতা। ৯ কোটি ২০ লাখ রুপি দিয়ে টাইগার্স পেসারকে দলে ভেড়ায় তারা।

বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ কোটি ৩৭ লাখ টাকায় কেকেআরে গিয়েছেন ফিজ। আইপিএলের ইতিহাসে কোনো বাংলাদেশি ক্রিকেটারের এটিই সর্বোচ্চ মূল্য।

আইপিএলে ষষ্ঠ দলে খেলতে যাচ্ছেন মুস্তাফিজ। এর আগে সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংসে খেলেছেন তিনি।

আইপিএল ক্যারিয়ারে আট মৌসুমে ৬০ ম্যাচে ৬৫ উইকেট পেয়েছেন মুস্তাফিজ।