শুক্রবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৬
 শিরোনাম
রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ কন্যা সন্তানের পিতা হলেন ব্যাচেলার পয়েন্ট এর কাবিলা ৷ চবি মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার,শালিখায় শেষকৃত্য সম্পন্ন সন্ত্রাসীদের বিচার ও শাস্তির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রীমঙ্গলে : আসিফ মাহমুদ চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই, সবাই সৎ অফিসার: স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরায় কাঁচাবাজারে আগুন, ভোট নিয়ে অন্য দেশের মতামত দেওয়ার সুযোগ নেই: রিজওয়ানা বিডিআর বিদ্রোহ নিয়ে চলচিত্র নির্মান করতে চান রায়হান রাফি। শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

হাদিকে হত্যা চেষ্টায় ব্যবহৃত পিস্তল উদ্ধার, গ্রেপ্তার ১

হাদিকে হত্যা চেষ্টায় ব্যবহৃত পিস্তল উদ্ধার, গ্রেপ্তার ১

হাদিকে হত্যা চেষ্টায় ব্যবহৃত পিস্তল উদ্ধার, গ্রেপ্তার ১

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে র‌্যাব।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাতে র‌্যাব-১১ নরসিংদীর সদর থানাধীন তরুয়া এলাকাস্থ মোল্লার বাড়ির সামনে তরুয়ার বিলে পানির মধ্য থেকে তিনটি অস্ত্র উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী বলেন, ‘ওসমান হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত অস্ত্র ও গোলাবারুদ নরসিংদী থেকে উদ্ধার করেছে র‌্যাব। এ সময় মো. ফয়সাল (২৫) নামে আরও একজনকে আটক করা হয়।

ইন্তেখাব চৌধুরী বলেন, উদ্ধার হওয়ার অস্ত্রের মধ্যে রয়েছে- দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, একটি খেলনা পিস্তল ও ৪১ রাউন্ড পিস্তলের গুলি।