রবিবার, জুলাই ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ভেনেজুয়েলায় যাতায়াত করা তেল ট্যাংকার অবরোধের নির্দেশ ট্রাম্পের

ভেনেজুয়েলায় যাতায়াত করা তেল ট্যাংকার অবরোধের নির্দেশ ট্রাম্পের

ভেনেজুয়েলায় যাতায়াত করা তেল ট্যাংকার অবরোধের নির্দেশ ট্রাম্পের

ভেনেজুয়েলায় আসা-যাওয়া করা সব নিষেধাজ্ঞাভুক্ত তেল ট্যাংকারের ওপর ‘অবরোধ’ আরোপের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) নিকোলাস মাদুরোর সরকারের ওপর চাপ বাড়ানোর সর্বশেষ পদক্ষেপ হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। 

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, “আমাদের সম্পদ চুরি করা এবং সন্ত্রাসবাদ, মাদক পাচার ও মানবপাচারসহ বহু কারণে ভেনেজুয়েলার শাসকগোষ্ঠীকে একটি বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাই আজ আমি ভেনেজুয়েলায় যাওয়া ও সেখান থেকে বের হওয়া সব নিষেধাজ্ঞাভুক্ত তেল ট্যাংকারের ওপর সম্পূর্ণ ও সর্বাত্মক অবরোধের নির্দেশ দিচ্ছি।”

তবে কারাকাসের দাবি, বামপন্থী নেতা নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করতেই এই চাপ সৃষ্টি করা হচ্ছে। ওয়াশিংটনসহ অনেক দেশই মাদুরোকে অবৈধ প্রেসিডেন্ট হিসেবে বিবেচনা করে।

ভেনেজুয়েলা উপকূলের কাছে মার্কিন যুদ্ধবিমানের মহড়া এবং মাদক পাচারকারী সন্দেহে বিভিন্ন নৌযানে প্রাণঘাতী হামলায় এখন পর্যন্ত ৯০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে।

গত সপ্তাহে দক্ষিণ আমেরিকার দেশটি থেকে ছেড়ে আসা একটি তেলবাহী ট্যাংকার জব্দ করে ট্রাম্প প্রশাসন। এরপর আরও বেশ কিছু জাহাজের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়।

যুক্তরাষ্ট্র আগে থেকেই ভেনেজুয়েলার তেল খাতের ওপর নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে। তবে রপ্তানি জাহাজ জব্দ করা হলে দেশটির ভঙ্গুর অর্থনীতি পুরোপুরি অচল হয়ে পড়তে পারে, যা মাদুরোর জন্য বড় ধরনের রাজনৈতিক সংকট তৈরি করবে।

ভেনেজুয়েলার পরামর্শক প্রতিষ্ঠান ‘ওরিনোকো রিসার্চ’-এর ইলিয়াস ফেরার সম্প্রতি এএফপিকে বলেন, তেল রপ্তানি বন্ধ হয়ে গেলে দেশটির বৈদেশিক মুদ্রার বাজার ও আমদানিতে ধস নামবে। এর ফলে কেবল মন্দাই নয়, খাদ্য ও ওষুধের তীব্র সংকটও দেখা দিতে পারে।

নিষেধাজ্ঞা সত্ত্বেও ভেনেজুয়েলা বছরের পর বছর ধরে কালোবাজারে বিশেষ করে চীনের কাছে কম দামে তেল বিক্রি করে আসছিলো। 

ওপেক-এর তথ্য অনুযায়ী, ভেনেজুয়েলার তেলের মজুদ প্রায় ৩০ হাজার ৩০০ কোটি ব্যারেল, যা বিশ্বের যে কোনো দেশের চেয়ে বেশি।