রবিবার, জুলাই ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ভক্তের জীবন বাঁচানো চিকিৎসকের হাতেই উঠলো ফিফা ফেয়ার প্লে পুরস্কার

ভক্তের জীবন বাঁচানো চিকিৎসকের হাতেই উঠলো ফিফা ফেয়ার প্লে পুরস্কার

ভক্তের জীবন বাঁচানো চিকিৎসকের হাতেই উঠলো ফিফা ফেয়ার প্লে পুরস্কার

ফিফা ফেয়ার প্লে পুরস্কার জিতেছেন জার্মান ক্লাব এসএসভি ইয়াহন রেগেনসবুর্গের দলীয় চিকিৎসক আন্দ্রেয়াস হারলাস-নয়কিং। গত এপ্রিলে বুন্দেস লিগায় ম্যাগডেবুর্গের বিপক্ষে রেগেনসবুর্গ ম্যাচে অসুস্থ এক দর্শককে চিকিৎসা দিয়ে জীবন বাঁচান তিনি। মানবিক এই উদ্যোগের স্বীকৃতিস্বরূপ নয়কিংকে সম্মাননা দিয়েছে ফিফা। কাতারের রাজধানী দোহার ফেয়ারমন্ট কাতারা হলে আজ নয়কিংয়ের হাতে ফিফা ফেয়ার প্লে পুরস্কার তুলে দেওয়া হয়।

গত এপ্রিলের ম্যাচটিতে হঠাৎ স্বাগতিক দলের এক সমর্থক গ্যালারিতে লুটিয়ে পড়েন। মুহূর্তেই আনন্দঘন পরিবেশ রূপ নেয় শোকাবহ পরিস্থিতিতে। শুরুতে ম্যাচ চলতে থাকায় বিষয়টি কারও নজরে আসেনি। কিছুক্ষণ পর জায়ান্ট স্ক্রিনে ঘটনার দৃশ্য ভেসে ওঠে।

এমন পরিস্থিতিতে দ্রুত সেই সমর্থকের কাছে ছুটে যান হারলাস-নয়কিং। তিনি তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা দেন এবং পরে তাঁকে স্থানীয় হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন। এই মানবিক ভূমিকার জন্যই তিনি ফিফার ফেয়ার প্লে অ্যাওয়ার্ডে ভূষিত হন।

হারলাস-নয়কিং একজন ক্রীড়া চিকিৎসক ও ক্রীড়া সার্জারির বিশেষজ্ঞ। তিনি ১৯৯৫ সাল থেকে জার্মান ক্লাব এসএসভি ইয়াহন রেগেনসবুর্গের দলীয় চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করছেন।