রবিবার, জুলাই ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এবার বাংলাদেশের হাইকমিশনারকে তলব করল ভারত

এবার বাংলাদেশের হাইকমিশনারকে তলব করল ভারত

এবার বাংলাদেশের হাইকমিশনারকে তলব করল ভারত

কায় ভারতীয় হাইকমিশনে হামলার হুমকি ও বাংলাদেশি রাজনৈতিক নেতাদের ক্রমাগত উস্কানিমূলক ভারত-বিরোধী বক্তব্যের প্রতিবাদ জানাতে নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ রিয়াজ হামিদুল্লাহকে তলব করেছে ভারত। দেশটির অভিযোগ, ঢাকায় ভারতীয় হাইকমিশনে হামলার হুমকি ও বাংলাদেশি রাজনৈতিক নেতাদের ক্রমাগত উস্কানিমূলক ভারত-বিরোধী বক্তব্যের প্রতিবাদ জানাতে এ তলব করা হয়েছে। 

আজ বুধবার (১৭ ডিসেম্বর) রিয়াজ হামিদুল্লাহকে তলব করে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদলিপি হস্তান্তর করে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর এএডিটিভির। 

এর আগে গত রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। 

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, গত মঙ্গলবার বাংলাদেশের ৫৫তম বিজয় দিবস উদযাপন চলাকালীন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতা ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্য বা সেভেন সিস্টার্সকে’ মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করার হুমকি দেন। ইনকিলাব মঞ্চ আয়োজিত এক সমাবেশে ছাত্রনেতা হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেন, ছাত্রনেতা ওসমান হাদির ওপর হামলার পেছনে ভারতের মদত রয়েছে। এর পাল্টা জবাব হিসেবে তিনি সেভেন সিস্টার্সকে ভারত থেকে আলাদা করে দেওয়ার হুঁশিয়ারি দেন।