সোমবার, মে ১৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বাসচাপায় প্রাণ গেল কারারক্ষীর

বাসচাপায় প্রাণ গেল কারারক্ষীর

বাসচাপায় প্রাণ গেল কারারক্ষীর

নওগাঁ-রাজশাহী মহাসড়কের মৈনম ভোলা বাজার এলাকায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী মো. পলাশ আলী (২৮) নামে এক কারারক্ষী নিহত হয়েছেন।

আজ বুধবার (১৭ ডিসেম্বর) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত কারারক্ষী পলাশ আলী চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার বিরামপাড়া গ্রামের জিল্লুর রহমানের ছেলে।

মান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) আশীষ বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহত মোটরসাইকেল আরোহীর পরিচয় শনাক্ত করা হয়েছে। তিনি বগুড়া কারাগারে কারারক্ষী হিসেবে কর্মরত ছিলেন এবং বগুড়া থেকে মোটরসাইকেলযোগে চাঁপাইনবাবগঞ্জ নিজ বাড়িতে যাচ্ছিলেন। মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে।