রবিবার, জুলাই ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কলকাতায় কার পারিশ্রমিক কত, মোস্তাফিজের অবস্থান কোথায়

কলকাতায় কার পারিশ্রমিক কত, মোস্তাফিজের অবস্থান কোথায়

কলকাতায় কার পারিশ্রমিক কত, মোস্তাফিজের অবস্থান কোথায়


এবারের নিলামে সর্বোচ্চ ২৫ কোটি ২০ লাখ রুপি খরচ করে ক্যামেরন গ্রিনকে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স। যা অজি অলরাউন্ডারকে বানিয়ে দিয়েছে আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি বিদেশি খেলোয়াড়। তবে নিয়মের গ্যাড়াকলে তার পারিশ্রমিক থেকে কাটা যাবে বড় একটা অংশ। পারিশ্রমিকে ২৫ জনের স্কোয়াডে উপরের দিকেই থাকবেন টাইগার পেসার মোস্তাফিজুর রহমান।ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) নিলামের আগেই জানিয়ে দিয়েছিল, কোনো বিদেশি ক্রিকেটারের দর যতই উঠুক না কেন, ১৮ কোটি রুপির বেশি পাবেন না। এই এক নিয়মেই ক্যামেরন গ্রিনের পারিশ্রমিক কমছে ৭ কোটি ২০ লাখ রুপি। ফলে ২৫ কোটি ২০ লাখ রুপি দাম পেলেও তার পারিশ্রমিক হবে ১৮ কোটি। বাকি অর্থটা বিসিসিআই ক্রিকেটারদের কল্যাণমূলক কাজের পেছনে খরচ করবে।

 
অন্যদিকে ১৮ কোটি দাম পাওয়া মাথিশা পাথিরানা নিরাপদ অবস্থানেই থাকছেন। কারণ তিনি নির্ধারিত সীমার মধ্যে রয়েছেন। তাদের অর্ধেক পাচ্ছেন মোস্তাফিজ।  টাইগার পেসার কলকাতার ষষ্ঠ সর্বোচ্চ দামি খেলোয়াড়। নিলামের বাইরে রিঙ্কু সিং ছাড়াও বরুণ চক্রবর্তী ও সুনীল নারিনকে বিশাল অঙ্কের অর্থে ধরে রেখেছে ফ্র্যাঞ্চাইজিটি।