সোমবার, মে ১৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নির্বাচন থেকে সরে দাঁড়ানো প্রার্থীর ব্যক্তিগত সিদ্ধান্ত: স্বরাষ্ট্র উপদেষ্টা

নির্বাচন থেকে সরে দাঁড়ানো প্রার্থীর ব্যক্তিগত সিদ্ধান্ত: স্বরাষ্ট্র উপদেষ্টা

নির্বাচন থেকে সরে দাঁড়ানো প্রার্থীর ব্যক্তিগত সিদ্ধান্ত: স্বরাষ্ট্র উপদেষ্টা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে কোনো প্রার্থীর সরে দাঁড়ানো তার ব্যক্তিগত সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদের নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা প্রসঙ্গে বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কে নির্বাচন করবে আর কে করবে না— কোনো প্রার্থী কেন নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন, সেটি সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে বলার মতো কিছু নেই।

তিনি বলেন, নিরাপত্তা একটা বড় বিষয়। এখানে (নির্বাচনে) সবাই আসছেন। যারা আসছেন তারা বলতে পারতেন নিরাপত্তা সংকট আছে আমরা কেউ আসবো না। এটার ক্ষেত্রে বলা যায়, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। তিনি নির্বাচন কেন করবেন না এটা সাংবাদিকরা অনুসন্ধান করলে বেরিয়ে আসবে।

নিরাপত্তা শঙ্কায় ঢাকায় ভারতীয় ভিসা সেন্টার বন্ধ সম্পর্কে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এই বিষয়টি আমার জানা নেই। আপনাদের কাছ থেকেই শুনেছি।

শরিফ ওসমান হাদি হত্যাচেষ্টা প্রসঙ্গে তিনি বলেন, আমাদের ওসমান হাদি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায়। আপনারা সবাই উনার জন্য দোয়া করবেন। উনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। তিনি একজন জুলাই যোদ্ধা। দেশের জন্য উনার ব্যাপক অংশগ্রহণ রয়েছে। আপনারা উনার জন্য খাস দিলে দোয়া করবেন।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বাংলাদেশের তৈরি পোশাক শিল্প বিশেষ করে নিটওয়্যার খাত আমাদের জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। এ খাতের টেকসই উন্নয়নের জন্য নিরাপদ শিল্পাঞ্চল স্থিতিশীল আইনশৃঙ্খলা ও প্রশাসনের সঙ্গে শিল্প মালিকদের সহযোগিতা অত্যন্ত জরুরি। বিকেএমইএ সেই সহযোগিতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে এই ভ্যান উপহারের মাধ্যমে। আমি বিশ্বাস করি এ ধরনের অংশীদারত্ব দেশকে আরও এগিয়ে নিতে সহায়ক করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী। বিকেএমইএ’র সভাপতি মোহাম্মদ হাতেমের সভাপতিত্বে অনুষ্ঠানে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির, শিল্প পুলিশ-৪-এর প্রধান মো. আসাদুজ্জামান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, বিকেএমইএ’র সহসভাপতি মোরশেদ সারোয়ার সোহেলসহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা ও শিল্পখাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।