রবিবার, জুলাই ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে, কোনো ধরনের ষড়যন্ত্রের ফাঁদে পা দেওয়া যাবে না

নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে, কোনো ধরনের ষড়যন্ত্রের ফাঁদে পা দেওয়া যাবে না

নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে, কোনো ধরনের ষড়যন্ত্রের ফাঁদে পা দেওয়া যাবে না

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে ধানের শীষের প্রার্থী মাহবুবের রহমান শামীম বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনকে বানচাল করার জন্য একটি চক্র ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। সেই ষড়যন্ত্রের ফাঁদে পা দেওয়া যাবে না।


বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে হাতিয়া উপজেলা ও পৌর যুবদলের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


মাহবুবের রহমান শামীম বলেন, আমাদের জন্য একটি বড় সুখবর হচ্ছে—আগামী ২৫ ডিসেম্বর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশে আসছেন। তার আগমনের মধ্য দিয়ে সারা দেশে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হবে। তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।


যুবদলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, যুবদল বিএনপির কাছে প্রথম সন্তানের মতো। তাই আসন্ন নির্বাচনে যুবদলের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটি কেন্দ্রেই যুবদলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সব ভেদাভেদ ভুলে ধানের শীষের বিজয়ের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।


উপজেলা যুবদলের আহ্বায়ক ইসমাইল হোসেন ইলিয়াছের সভাপতিত্বে ও সদস্য সচিব ফাহিম উদ্দিনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফজলুল হক খোকন, আলা উদ্দিন রনি, যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুল্লাহিল মজিদ নিশান, জেলা যুবদলের সহ-সভাপতি মোজাম্মেল হোসেন আজাদ, পৌরসভা যুবদলের আহ্বায়ক মমিন উল্যাহ রাসেল, সদস্য সচিব কাউছার মোস্তফা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম হাওলাদারসহ যুবদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।


বক্তারা হাতিয়া আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।