রবিবার, আগস্ট ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফ্রি ওয়াইফাই ব্যবহারে যেসব বিপদ

ফ্রি ওয়াইফাই ব্যবহারে যেসব বিপদ

ফ্রি ওয়াইফাই ব্যবহারে যেসব বিপদ


অনেকে রেস্তোরাঁয় প্রবেশের পরপরই ওয়াইফাই পাসওয়ার্ড সংগ্রহে ব্যস্ত হয়ে পড়ি। বিনামূল্যে বা ফ্রি ইন্টারনেট ব্যবহারের সুযোগ থাকায় ইচ্ছেমতো অনলাইনে ঢুঁ মারতে থাকি। এর জন্যই তো ক্রেতাদের আগ্রহ বিবেচনা করে বেশির ভাগ রেস্তোরাঁ বা সেবাপ্রতিষ্ঠান বিনামূল্যে ফ্রি ওয়াইফাই ব্যবহারের সুযোগ দিয়ে থাকে। কিন্তু পাবলিক ওয়াইফাই সেবা ব্যবহারে ই-মেইল, সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট আইডি ও পাসওয়ার্ড, ব্যাংক অ্যাকাউন্টসহ ব্যক্তিগত বিভিন্ন তথ্য চুরির আশঙ্কা রয়েছে অনেক। কারণ, অনেক সময় পাবলিক ওয়াইফাই নেটওয়ার্কের নিরাপত্তা তেমন একটা শক্তিশালী হয় না। ফলে সাইবার অপরাধীরা চাইলেই পাবলিক ওয়াইফাই থেকে বিভিন্ন তথ্য চুরি করতে পারে সহজে। বেশ কিছু কৌশল অবলম্বন করে পাবলিক ওয়াইফাই ব্যবহারের সময় নিরাপদ থাকা যেতে পারে।

নিরাপত্তা
ফ্রি ওয়াইফাই নেটওয়ার্কগুলো অনেক ক্ষেত্রেই নিরাপদ নয়। তাই এর মাধ্যমে হ্যাকাররা আপনার ফোনের ডাটা অ্যাক্সেস করতে পারে। ইন্টারনেট ব্যাংকিং বা ট্যাক্স ফাইল করা এসব কাজ ফ্রি ওয়াইফাই দিয়ে করা মানে নিজের বিপদ নিজেই ডেকে আনা। এছাড়াও, কার্ডের তথ্য, টিন নম্বর বা ব্যক্তিগত তথ্য হ্যাকারের কাছে চলে যেতে পারে খুব সহজেই।

ভিপিএন ব্যবহার
ভিপিএন ব্যবহার করুন। ভিপিএন ছাড়া পাবলিক ওয়াইফাই ব্যবহার করবেন না। অনেক রকম ভিপিএন মোবাইল অ্যাপস পাবেন। ফ্রি ওয়াইফাই বা হটস্পট বলা যায় হ্যাকারদের জন্য স্বর্গরাজ্য। ওয়াইফাই জোন অর্থাৎ একটি প্ল্যাটফর্ম থেকে নেটওয়ার্ক অনেক বেশি শেয়ার হতে থাকে।ফলে কয়েকটি চ্যানেল তৈরি হয়। পাবলিক ওয়াইফাই ব্যবহার করলে আপনার সমস্ত তথ্য বা ডাটা দেখতে পাবে তৃতীয় ব্যক্তি। আপনার তথ্য হ্যাক হওয়ার আশঙ্কা থাকে। তাই অনলাইনে ব্যক্তিগত কাজের ক্ষেত্রে মোবাইল ডাটা ব্যবহার করারই পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞরা।

ভাইরাস এবং ম্যালওয়্যার
ফ্রি ওয়াইফাই নেটওয়ার্কে ভাইরাস এবং ম্যালওয়্যার ছড়িয়ে পড়ার ঝুঁকি অনেকটাই বেশি। যা ডিভাইসের ক্ষতি করতে পারে বা আপনার ডাটা চুরি হতে পারে। এমনকি ফোনটিও ধীরে কাজ করবে।