রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফেনীতে গ্রামীণ ব্যাংকে দুর্বৃত্তদের অগ্নি সংযোগ

ফেনীতে গ্রামীণ ব্যাংকে দুর্বৃত্তদের অগ্নি সংযোগ

ফেনীতে গ্রামীণ ব্যাংকে দুর্বৃত্তদের অগ্নি সংযোগ

ফেনী সদর উপজেলার শর্শদিতে গ্রামীণ ব্যাংকের শর্শদি বাজার শাখায় অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।  বুধবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাতে এ ঘটনায় ব্যাংকের তিনটি মোটরসাইকেল ও আসবাবপত্র পুড়ে গেছে।

গ্রামীণ ব্যাংকের শর্শদি বাজার শাখার ব্যবস্থাপক অশোক কুমার দেবনাথ বলেন, দুর্বৃত্তরা সীমানা প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে ব্যাংকের মূল ভবনের ফটকের বাইরে থেকে আগুন দিয়েছে। রাত ৩টা ৪০ মিনিটের দিকে নাইটগার্ড বিষয়টি টের পেয়ে স্থানীয়দের সহায়তায় প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসও ঘটনাস্থলে যায়। এতে ফটকের ভেতরে থাকা তিনটি মোটরসাইকেল ও দুই বসার বেঞ্চ পুড়ে গেছে। 

ফেনী মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) সজল কান্তি দাশ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষ থানায় অভিযোগ করছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।