রবিবার, নভেম্বর ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বকেয়া বেতন না পেয়ে শ্রমিকদের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

বকেয়া বেতন না পেয়ে শ্রমিকদের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

বকেয়া বেতন না পেয়ে শ্রমিকদের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার মৌচাক এলাকায় কোরেশ বাংলাদেশ লিমিটেড নামের একটি গার্মেন্টসের শ্রমিকরা বকেয়া বেতন না পেয়ে কর্তৃপক্ষের প্রতিষ্ঠান বন্ধ করার ঘোষণার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ৩০ মিনিট ধরে অবরোধ করেছে।

বৃহস্পতিবার দুপুর ১টা থেকে শ্রমিকরা মহাসড়কের উভয় পাশে অবস্থান নেন। এতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। 

শ্রমিকরা বকেয়া বেতন পরিশোধসহ প্রতিষ্ঠানটি পুনরায় চালু করার দাবি জানান।

খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মহম্মদ আব্দুল বারিক ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে আলোচনা করেন। তিনি জানান, শ্রমিকদের বুঝিয়ে আমরা রাস্তা থেকে সরিয়ে দিয়েছি। গার্মেন্টস কর্তৃপক্ষের সঙ্গে শ্রমিকদের আলোচনার মাধ্যমে সমাধান বের করার চেষ্টা চলছে। বিস্তারিত পরে জানানো হবে।