টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার মিজ্ নূরজাহান আক্তার সাথী ধনবাড়ী উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।
বৃহস্পতিবার (১৮ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মত বিনিময় সভার শুরুতে ধনবাড়ী প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।
বক্তব্য রাখেন, ধনবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক হাফিজুর রহমান, সিনিয়র সহ-সভাপতি সৈয়দ সাজন আহমেদ রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক মাহেদুল হাসান, দপ্তর সম্পাদক হাবিবুর রহমান হাবিব, প্রেসক্লাব সদস্য সাংবাদিক পলাশ ইসলাম, আমির হোসেন, ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমাম হাসান সোহান, সাংবাদিক আব্দুল্লাহ, রাকিব ও আরিফুল সহ অন্যরা।
মতবিনিময় সভায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার মিজ্ নূরজাহান আক্তার সাথী বলেন, দায়িত্ব পালনে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। একই সাথে তিনি পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের সকল ধরণের সহযোগিতার আশ^াস দেন।
