বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মানিকগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ সভা ও ক্রাইম কনফারেন্স অনুষ্ঠিত

মানিকগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ সভা ও ক্রাইম কনফারেন্স অনুষ্ঠিত

মানিকগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ সভা ও ক্রাইম কনফারেন্স অনুষ্ঠিত

আজ ১৮/১২/২৫ খ্রিঃ রোজ বৃহস্পতিবার সকাল ০৮;৩০ ঘটিকায় মানিকগঞ্জ পুলিশ লাইন্স মাঠে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। উক্ত প্যারেডে অভিবাদন গ্রহণ শেষে প্যারেড পরিদর্শন করেন জনাব মোহাম্মদ সারওয়ার আলম বিপিএম, পুলিশ সুপার, মানিকগঞ্জ মহোদয়। পরিদর্শন শেষে পুলিশ সুপার মহোদয় অফিসার ফোর্সদের উদ্দেশ্যে শৃঙ্খলা, ড্রেস রুলস মেনে পোশাক পরিধান করা, স্বাস্থ্য সচেতনতা, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং জনসাধারণের সহিত উত্তম ব্যবহার করাসহ নিরপেক্ষতা, সততা ও দৃঢ়তার সাথে দায়িত্ব পালন করার বিষয়ে নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। উক্ত মাস্টার প্যারেডে কমান্ডার ছিলেন জনাব ফাহিম আসজাদ, সহকারী পুলিশ সুপার, সিংগাইর সার্কেল, মানিকগঞ্জ এবং সহকারী প্যারেড কমান্ডার ছিলেন জনাব মোঃ আবুল কালাম, আর.আই পুলিশ লাইন্স, মানিকগঞ্জ। 

সকাল ১০:০০ ঘটিকায় জনাব মোহাম্মদ সারওয়ার আলম, বিপিএম, পুলিশ সুপার, মানিকগঞ্জ মহোদয়ের সভাপতিত্বে পুলিশ লাইন্স ড্রিল শেডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার মহোদয় কল্যাণ সভায় অফিসার ফোর্সদের নিকট থেকে বিভিন্ন আবেদন ও অভিজ্ঞতার বিষয়ে শুনেন এবং জেলা পুলিশের উন্নয়নের লক্ষ্যে গঠনমূলক বক্তব্য প্রদান করেন। 

সকাল ১১:৩০ ঘটিকা সময় জনাব মোহাম্মদ সারওয়ার আলম, বিপিএম, পুলিশ সুপার, মানিকগঞ্জ মহোদয়ের সভাপতিত্বে পুলিশ সুপারের কার্যালয়, মানিকগঞ্জ এর সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। মানিকগঞ্জ জেলার সকল থানার অফিসার ইনচার্জ ও অন্যান্য ইউনিট ইনচার্জদের উপস্থিতিতে নভেম্বর-২০২৫ মাসে রুজুকৃত মামলা, তদন্তাধীন মামলা, ওয়ারেণ্ট তামিল, মাদক উদ্ধার, নির্বাচনে নিরপেক্ষ ভূমিকা পালনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় পর্যালোচনা করা হয়। মাসিক অপরাধ পর্যালোচনা সভায় অক্টোবর ও নভেম্বর/২০২৫ মাসে জেলার আইন-শৃঙ্খলা রক্ষায় উল্লেখযোগ্য ভূমিকা পালনকারী অফিসার ও ফোর্সদের পুরস্কৃত করেন পুলিশ সুপার মহোদয়।

এ সময় জনাব মো: আব্দুল্লাহ আল মাসুম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব মহরম আলী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), জনাব, মোঃ আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার, ডিএসবি, মানিকগঞ্জ, জনাব, মোঃ সালাউদ্দিন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, জনাব সাদিয়া সাবরিনা চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার, শিবালয় সার্কেল, ও জনাব ফাহিম আসজাদ, সহকারী পুলিশ সুপার, সিংগাইর সার্কেল, মানিকগঞ্জ সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

মানিকগঞ্জ জেলা প্রতিনিধি: