রবিবার, জুলাই ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম কিনলেন মাগুরা জেলা বিএনপির সাবেক সভাপতি

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম কিনলেন মাগুরা জেলা বিএনপির সাবেক সভাপতি

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম কিনলেন মাগুরা জেলা বিএনপির সাবেক সভাপতি

মাগুরা-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম কিনেছেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল। তার পক্ষে ফরম সংগ্রহ করেন সমর্থক শালিখা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আনিসুর রহমান মিল্টন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাকে নিয়ে মাগুরা জেলার দুইটি সংসদীয় আসন থেকে এ পর্যন্ত ৭ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

মাগুরা-২ আসনে জামায়াতের প্রার্থী অধ্যক্ষ এমবি বাকের, বিএনপির মনোনীত প্রার্থী এডভোকেট নিতাই রায় চৌধুরীর পক্ষে মনোনয়ন সংগ্রহ করেন এডভোকেট মিথুন রায় চৌধুরী।

 মাগুরা জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে প্রার্থীরা নিজেদের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। 

জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, মাগুরা-১ আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী মোঃ মনোয়ার হোসেন খান, মাগুরা-২আসন থেকে অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে আলহাজ্ব কাজী সালিমুল হক কামাল সহ সাত জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

প্রসঙ্গত,মাগুরা দুইটি সংসদীয় আসন রয়েছে। এসব আসনে ইতিমধ্যে বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এনসিপি ও গণ অধিকার পরিষদ তাদের দলীয় মনোনয়ন ঘোষণা করেছে।