শুক্রবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৬
 শিরোনাম
রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ কন্যা সন্তানের পিতা হলেন ব্যাচেলার পয়েন্ট এর কাবিলা ৷ চবি মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার,শালিখায় শেষকৃত্য সম্পন্ন সন্ত্রাসীদের বিচার ও শাস্তির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রীমঙ্গলে : আসিফ মাহমুদ চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই, সবাই সৎ অফিসার: স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরায় কাঁচাবাজারে আগুন, ভোট নিয়ে অন্য দেশের মতামত দেওয়ার সুযোগ নেই: রিজওয়ানা বিডিআর বিদ্রোহ নিয়ে চলচিত্র নির্মান করতে চান রায়হান রাফি। শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

তিলোকানন্দ মহাথেরো অন্তেষ্টিক্রিয়া শ্রদ্ধা জানান

তিলোকানন্দ মহাথেরো অন্তেষ্টিক্রিয়া শ্রদ্ধা জানান

তিলোকানন্দ মহাথেরো অন্তেষ্টিক্রিয়া শ্রদ্ধা জানান

শ্রদ্ধেয় মহামান্য চতুর্থ সঙ্গরাজ, সাদা মনের মানুষ ও কাচালং শিশু সদন এর প্রতিষ্ঠাতা তিলোকানন্দ মহাথেরো এর জাতীয় অন্তেষ্টিক্রিয়া অনুষ্ঠান-২০২৫ এর তিন দিনব্যাপী কর্মসূচির দ্বিতীয় দিনের অনুষ্ঠান অনুষ্ঠিত। 

আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) প্রথম দিনে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার ঐতিহ্যবাহী মগবান শাক্যমুনি বৌদ্ধবিহার প্রাঙ্গনে বৌদ্ধ ধর্মীয় রীতি ও বিধিবিধান অনুসরণ করে এই কর্মসূচির শুরু হয়। সকাল থেকে ভিক্ষুসংঘের অংশগ্রহণে ধর্মীয় আচার-অনুষ্ঠান, সূত্র পাঠ, প্রার্থনা ও পুণ্যকর্মের মধ্য দিয়ে অনুষ্ঠানটি গভীর ধর্মীয় ভাবগাম্ভীর্যে পালিত হয়।

অনুষ্ঠানে বৌদ্ধ ধর্মের চিরাচরিত রীতিনীতি অনুযায়ী বিভিন্ন পর্যায়ে ত্রিরত্ন বন্দনা, পঞ্চশীল গ্রহণ, ধর্মদেশনা ও সূত্র পাঠ অনুষ্ঠিত হয়। উপস্থিত ধর্মপ্রাণ বৌদ্ধ ভক্তরা শ্রদ্ধেয় সঙ্গরাজের স্মৃতিচারণ করেন এবং তাঁর বিদেহী আত্মার চিরশান্তি ও নির্বাণলাভ কামনায় সমবেত প্রার্থনায় অংশ নেন।

জাতীয় অন্তেষ্টিক্রিয়া অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা বাবু সুপ্রদীপ চাকমা, বিশেষ অতিথি, খাগড়াছড়ি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমান আক্তার, রাঙ্গামাটি জেলা সিভিল সার্জন ডাঃ নূয়েন খিসা, বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান সহ বিভিন্ন দেশ বিদেশ থেকে আগত ধর্মীয় গুরু,প্রশাসনিক কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভদন্ত প্রজ্ঞা জ্যোতি মহাথেরো, সভাপতি, পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি। সভাপতির বক্তব্যে তিনি বলেন, শ্রদ্ধেয় ভদন্ত তিলকানন্দ মহাথেরো মহোদয় ছিলেন ধর্ম, মানবতা ও অহিংসার এক উজ্জ্বল দৃষ্টান্ত, যাঁর জীবন ও কর্ম ভবিষ্যৎ প্রজন্মকে আলোকিত করে রাখবে।

এ সময় বিভিন্ন বিহারের ভিক্ষুগণ, ধর্মীয় নেতৃবৃন্দ, বৌদ্ধ ধর্মাবলম্বী নারী-পুরুষ, দায়ক-দায়িকা, শিক্ষার্থী ও নানা শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করে শ্রদ্ধা নিবেদন করেন।