রবিবার, জুলাই ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাগুরা ভূমি ও রেজিষ্ট্রি অফিসে অগ্নি সংযোগে জড়িত ৩ যুবক গ্রেফতার

মাগুরা ভূমি ও রেজিষ্ট্রি অফিসে অগ্নি সংযোগে জড়িত ৩ যুবক গ্রেফতার

মাগুরা ভূমি ও রেজিষ্ট্রি অফিসে অগ্নি সংযোগে জড়িত ৩ যুবক গ্রেফতার

 মাগুরায় ভূমি অফিস এবং রেজিস্ট্রি অফিসে অগ্নি সংযোগের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩ যুবকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার ভোরে তাদেরকে মাগুরা শহরের বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়।

গত ৬ ডিসেম্বর রাতে মাগুরায় সদর থানা ভূমি অফিস এবং জেলা রেজিস্ট্রি অফিসে পেট্রোল ঢেলে অগ্নি সংযোগ করে। এতে ভূমি অফিসের একটি কক্ষের গুরুত্বপূর্ণ কাগজপত্র, কম্পিউটার এবং রেজিস্ট্রি অফিস প্রাঙ্গণের একজন দলিল লেখকের কক্ষে থাকা মূল্যবান দলিল ও স্ট্যাম্প পুড়ে যায়।

এ ঘটনার পর সদর উপজেলা ভূমি অফিসের পক্ষ থেকে থানায় একটি মামলা করা হয়। ঘটনার পর মাগুরা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল এবং সদর থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে শুক্রবার ভোরে ওই ঘটনায় জড়িত তিন কিশোরকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হচ্ছে, শহরের নিজনান্দুয়ালী গ্রামের ইমরান শেখের ছেলে রবিন (১৯), রায়হান (২৩) এবং ইসলামপুর এলাকার শাহিন হাসানের ছেলে হাসিবুল (২০)।

রাজনীতি নিষিদ্ধ আওয়ামী লীগ সংগঠনের মদতে অর্থের বিনিময়ে তারা এসব কাজে জড়িত ছিলো বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।