সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সিলেট সীমান্তে ‘ভারতীয় খাসিয়ার গুলিতে’ ২ বাংলাদেশি নিহত

সিলেট সীমান্তে ‘ভারতীয় খাসিয়ার গুলিতে’ ২ বাংলাদেশি নিহত

সিলেট সীমান্তে ‘ভারতীয় খাসিয়ার গুলিতে’ ২ বাংলাদেশি নিহত

সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি দুই তরুণ নিহত হয়েছেন।

শুক্রবার (১৯ ডিসেম্বর) উপজেলার উত্তর রনিখাই ইউনিয়নের দমদমা সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার দমদমা সীমান্তের পূর্ব তুরুং গ্রামের বুরান উদ্দীনের ছেলে আশিকুর ও একই গ্রামের মৃত রব মিয়ার ছেলে মোশাইদ।

বিজিবি ও পুলিশ সূত্র জানায়, দমদমা ১২৬০ মেইন পিলারের ২ নম্বর সাব পিলারের পাশে ৬০০ গজ ভারতের অভ্যন্তরে পরিহাট নামক স্থানে ঘটনাটি ঘটে। ওই দুই তরুণ সুপারি চুরি করতে সেখানে গেলে ভারতীয় খাসিয়ারা গুলি চালায়। এতে আশিকুর ও মোশাইদ মারা যান।

সিলেটের ৪৮ বিজিবির অধিনায়ক নাজমুল ইসলাম বলেন, ভারতীয় খাসিয়ার গুলিতে একজন ঘটনাস্থলেই মারা যায়, অপরজনকে তার সঙ্গীরা নিয়ে এসে কোম্পানীগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।

কোম্পানীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম বলেন, তারা সুপারি চুরি করতে ভারতে ঢুকে পড়ায় ভারতীয় খাসিয়া বাগান মালিকরা গুলি চালায় বলে স্থানীয় সূত্রে জানতে পেরেছি। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতালে পাঠানো হবে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।