রবিবার, নভেম্বর ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে কক্সবাজারে বিএনপির প্রস্তুতি সভা

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে কক্সবাজারে বিএনপির প্রস্তুতি সভা

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে কক্সবাজারে বিএনপির প্রস্তুতি সভা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে কক্সবাজার জেলা বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকালে জেলা কার্যালয়ে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। 

সভাপতি শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রস্তুতি সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এটিএম নূরুল বশর চৌধুরী, সাধারণ সম্পাদক এড. শামীম আরা স্বপ্না, দপ্তর সম্পাদক ইউসুফ বদরী, সহ-সাংগঠনিক ও জেলা শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল মাবুদ, পৌর বিএনপির সদস্য সচিব আবুল কাশেম, জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক অধ্যাপক আজিজুর রহমান, জেলা যুবদলের সভাপতি এড. সৈয়দ আহদ উজ্জল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এড. মো. ইউনুছ, জেলা কৃষক দলের সভাপতি গিয়াস উদ্দীন আফসেল, সাধারণ সম্পাদক শাহীনুল ইসলাম শাহীন, মৎস্যজীবি দলের আহ্বায়ক মোস্তফা কামাল ও জলা ছাত্রদল নেতা ফাহিমুর রহমান।
 
সভায় আগামী ২৫ ডিসেম্বর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে তাঁকে শুভেচ্ছা জানাতে ওইদিন সকাল ১০টার মধ্যে ঢাকার বিমানবন্দর ও পূর্বাচল এলাকায় স্বতঃস্ফূর্তভাবে অবস্থান নিতে জেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের আহ্বায়ক জানানো হয়েছে।