ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদীর ওপর সন্ত্রাসীদের গুলির ঘটনায় মানিকগঞ্জ বিপ্লবী মঞ্চে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্র-জনতা।
সমাবেশে বক্তারা বলেন, জুলাইয়ের অন্যতম শক্তি শরিফ ওসমান হাদীর ওপর হামলা একটি সুপরিকল্পিত ঘটনা। তাকে টার্গেট করেই সন্ত্রাসীরা গুলি চালিয়েছে। তারা হামলাকারীদের দ্রুত গ্রেফতারের আল্টিমেটাম দেন। অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা।
বিক্ষোভে অংশ নেওয়া জুলাই গণঅভ্যুত্থানে ওসমান হাদী সম্মুখসারি থেকে নেতৃত্ব দিয়েছিলেন। গণঅভ্যুত্থানকে মন থেকে ধারন করা একজন মানুষকে হত্যার উদ্দেশে প্রকাশ্যে গুলি করে পালিয়ে গেছে অপরাধীরা। প্রশাসনের কাছে অনুরোধ—দ্রুত হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হোক।
এই হামলার পেছনে যে পরিকল্পনাকারীরা আছে, তাদের সবাইকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত গ্রেফতার করতে হবে। হামলাকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটবে।
