বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আজও স্লোগানে প্রকম্পিত শাহবাগ

আজও স্লোগানে প্রকম্পিত শাহবাগ

আজও স্লোগানে প্রকম্পিত শাহবাগ

জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে শাহবাগ মোড়ে আজ শনিবারও (২০ ডিসেম্বর) চলছে প্রতিবাদ সমাবেশ। সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাদির সমর্থকরা জড়ো হতে শুরু করেছেন শাহবাগে।

হাদি হত্যার বিচারের দাবিতে অনড় অবস্থানে রয়েছেন তার সহযোদ্ধা ও সমর্থকরা। আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে বলছেন, যতক্ষণ না হাদির খুনিদের বিচারের মুখোমুখি করা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে। 

মাথায় লাল-সবুজ কিংবা কালো কাপড় বেঁধে নানা স্লোগানে শাহবাগ প্রকম্পিত করে তুলছেন উপস্থিত জানতা। 

এ সময় আন্দোলনকারীরা বর্তমান সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইন উপদেষ্টার পদত্যাগের জোরালো দাবি জানান। 

গতকালের ঘোষণা অনুযায়ী—আজ হাদির কফিন ছুঁয়ে আন্দোলন চলমান রাখার শপথ নেবেন বিক্ষুব্ধ জনতা।