রবিবার, জুলাই ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ইতিহাস গড়ে আন্তর্জাতিক ব্যাডমিন্টনের ফাইনালে বাংলাদেশ

ইতিহাস গড়ে আন্তর্জাতিক ব্যাডমিন্টনের ফাইনালে বাংলাদেশ

ইতিহাস গড়ে আন্তর্জাতিক ব্যাডমিন্টনের ফাইনালে বাংলাদেশ

ঢাকায় উডেন ফ্লোর জিমনেসিয়ামে অনুষ্ঠানরত ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ আন্তর্জাতিক ব্যাডমিন্টন টুর্নামেন্টের ইতিহাসে প্রথমবারের মতো কোনো ইভেন্টের ফাইনালে উঠেছে বাংলাদেশ। মিশ্র দ্বৈতের সেমিফাইনালে বাংলাদেশের শাটলার আল আমিন জুমার ও উর্মী আক্তার জুটি থাইল্যান্ডের কুনলাপাত লোথং ও সারিসা জানপেং জুটিকে সরাসরি ২১-১১ ও ২১-১৪ গেমে (২-০ সেটে) হারিয়ে ফাইনাল নিশ্চিত করেন। 

আজ ফাইনালে মালয়েশিয়ার বিপক্ষে লড়াই করবে বাংলাদেশ। গতকাল সকালেই কোয়ার্টার ফাইনালে ভারতকে হারিয়ে ব্রোঞ্জ পদক নিশ্চিত করেছিল বাংলাদেশ। রাতে সেমিফাইনাল অনুষ্ঠিত হয়। আজ ফাইনালে স্বর্ণ পদকের জন্য লড়বে বাংলার শাটলার আল আমিন জুমার ও উর্মী জুটি।

খেলা শেষে উর্মী আক্তার বলেন, 'সকালেই আমি বলেছিলাম, আমরা চ্যাম্পিয়ন হতে চাই। সেই লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছি। ফাইনাল নিশ্চিত করেছি। এবার স্বর্ণ জিততে চাই।' 

আল আমিন ঝুমার বলেন, 'সাত বছর ধরে উর্মী ও আমি মিশ্র দ্বৈতে খেলছি।' কোচ এলিনা সুলতানা বলেন, 'দেশের ব্যাডমিন্টনে ইতিহাস তৈরি করল উর্মী ও জুমার। আশা করি ফাইনালে জিতে সেই ইতিহাসকে স্বর্ণাক্ষরে লিখে রাখবেন তারা।'