রবিবার, জুলাই ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ভারতের বিরুদ্ধে ডব্লিউটিওতে মামলা করলো চীন

ভারতের বিরুদ্ধে ডব্লিউটিওতে মামলা করলো চীন

ভারতের বিরুদ্ধে ডব্লিউটিওতে মামলা করলো চীন

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পণ্যে ওপর শুল্ক আরোপ এবং সৌরবিদ্যুৎ খাতে ভারতের ভর্তুকির বিরুদ্ধে বিশ্ব বাণিজ্য সংস্থায় মামলা করেছে চীন।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সের বরাতে জানা যায়, শুক্রবার, ১৯ ডিসেম্বর এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে চীনের বাণিজ্য মন্ত্রণালয়।

চীনের অভিযোগ, ভারতের আরোপিত শুল্ক ও ভর্তুকি দেশটির অভ্যন্তরীণ শিল্পকে অন্যায্য প্রতিযোগিতামূলক সুবিধা দিচ্ছে। এর ফলে আন্তর্জাতিক বাজারে চীনা পণ্যের স্বার্থ ক্ষতিগ্রস্ত হচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়, ভারতের এসব নীতি বিশ্ব বাণিজ্য সংস্থার নীতিমালা ও চুক্তির পরিপন্থী। এ কারণে ডব্লিউটিওর বিরোধ নিষ্পত্তি প্রক্রিয়ার আওতায় বিষয়টি উত্থাপন করা হয়েছে।

চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে, তারা ভারতকে বিশ্ব বাণিজ্য সংস্থায় দেওয়া অঙ্গীকার মেনে চলার আহ্বান জানাচ্ছে এবং দ্রুত এসব নীতির সংশোধন প্রত্যাশা করছে।