মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলাধীন বানিয়াজু্রী ইউনিয়ন অন্তর্গত করচাবাধা বকুল ফুল সংঘের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। উক্ত ফাইনাল ফুটবল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: জনাব আব্দুল খালেক শুভ, সভাপতি, মানিকগঞ্জ জেলা ছাত্রদল। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন: জনাব সিরাজুর রহমান খান সজীব, সাধারণ সম্পাদক, মানিকগঞ্জ জেলা ছাত্রদল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: জনাব মোঃ ইউসুফ আলী, সভাপতি, বানিয়াজুরী ইউনিয়ন বিএনপি ও স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন: জনাব মোঃ গফফার দেওয়ান, সভাপতি, করচাবাধা বকুল ফুল সংঘ।
