সোমবার, নভেম্বর ২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বড়দিন এবং থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বড়দিন এবং থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বড়দিন এবং থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত

 

 

খ্রিষ্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন এবং থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে শনিবার (২০ ডিসেম্বর) সকালে মৌলভীবাজার পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলার খ্রিষ্টান নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়। উক্ত মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার জনাব মোহাম্মদ বিল্লাল হোসেন।

মৌলভীবাজার জেলার সকল উপজেলার বিভিন্ন চার্চ এবং পুঞ্জির প্রতিনিধিগণ এই মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। আসন্ন বড়দিন উদযাপনে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, গীর্জাসমূহের নিরাপত্তা এবং বড়দিনকে সামনে রেখে পুলিশ হেডকোয়ার্টার্সের বিভিন্ন নির্দেশনা সমূহ এই মতবিনিময় সভায় আলোচনা করা হয়।

এসময় গির্জাগুলোতে সিসি ক্যামেরা স্থাপন, পর্যাপ্ত আলোর ব্যবস্থা, সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধ, স্বেচ্ছাসেবক নিয়োগসহ গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। সভাপতির বক্তব্যে পুলিশ সুপার বলেন, 'ধর্মের চেয়ে বড় কিছু নেই। সকলের নিজ নিজ ধর্ম পালনের অধিকার রয়েছে। যদি কোন গোষ্ঠী কোন ধর্মীয় উৎসব পালনে বাধা সৃষ্টি করার চেষ্টা করে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। উক্ত মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব আসিফ মহিউদ্দীন, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড ) জনাব নোবেল চাকমা, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব আবুল খয়েরসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ।