রবিবার, আগস্ট ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশের বাজারে হোন্ডার ২০০ সিসির নতুন মোটরসাইকেল

দেশের বাজারে হোন্ডার ২০০ সিসির নতুন মোটরসাইকেল

দেশের বাজারে হোন্ডার ২০০ সিসির নতুন মোটরসাইকেল


বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড (বিএইচএল) শনিবার (২০ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে উন্মোচন করলো মোটরসাইকেলের নতুন মডেল অল-নিউ হোন্ডা এনএক্স২০০ (NX200)। এটি একটি আধুনিক অ্যাডভেঞ্চার-ইনস্পায়ার্ড মোটরসাইকেল, যা রোমাঞ্চপ্রেমী রাইডার, বহুমুখী ব্যবহারকারী এবং দীর্ঘ দূরপথে যাতায়াতকারীদের জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে।১৮৪.৪ সিসির শক্তিশালী PGM-FI ইঞ্জিন চালিত এই মোটরসাইকেলটিতে ১৬.৫ পিএস পাওয়ার এবং ১৫.১ এনএম টর্ক পাওয়া যাবে। রাইডারদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে এতে যুক্ত করা হয়েছে ডুয়াল-চ্যানেল এবিএস, হোন্ডা সিলেক্টেবল টর্ক কন্ট্রোল (HSTC), অ্যাসিস্ট ও স্লিপার ক্লাচ।

 
এছাড়া মোটরসাইকেলটিতে রয়েছে ইউএসবি টাইপ-সি পোর্টসহ ৪.২ ইঞ্চির পূর্ণ ডিজিটাল টিএফটি ডিসপ্লে, অল-এলইডি লাইটিং এবং উচ্চ গ্রাউন্ড ক্লিয়ারেন্স। নতুন মোটরসাইকেলটি সারা দেশে থাকা হোন্ডার শোরুমে পাওয়া যাবে। রেডিয়েন্ট রেড মেটালিক এবং পার্ল ইগনিয়াস ব্ল্যাক রঙের এই মডেলটির দাম ধরা হয়েছে ৩ লাখ ১৫ হাজার টাকা।
 
জাপান হোন্ডা মোটর করপোরেশন লিমিটেডের মোটরসাইকেল ও পাওয়ার প্রোডাক্টস অপারেশনস বিভাগের চিফ অফিসার মিনোরু কাতো হোন্ডার বিশ্বব্যাপী ৫০ কোটির বেশি মোটরসাইকেল উৎপাদনের মাইলফলক এবং ২০১২ সাল থেকে বাংলাদেশ হোন্ডার ৫ লাখ ৫০ হাজার ইউনিট বিক্রির অর্জন তুলে ধরেন।
 
তিনি বলেন, ‘বাংলাদেশ হোন্ডা বর্তমানে হোন্ডার একটি গুরুত্বপূর্ণ গ্লোবাল প্রোডাকশন রিসোর্স হিসেবে স্বীকৃত। যার মাধ্যমে আন্তর্জাতিক বাজারে রফতানি কার্যক্রম অব্যাহত থাকবে।’