মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের হলদিবুনিয়া এলাকা থেকে ৩ জেলে আটক

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের হলদিবুনিয়া এলাকা থেকে ৩ জেলে আটক

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের হলদিবুনিয়া এলাকা থেকে ৩ জেলে আটক

 

 সাতক্ষীরা রেঞ্জ পশ্চিম বন বিভাগের আওতাধীন  সুন্দরবনের সংরক্ষিত অভয়ারণ্য এলাকা হলদিবুনিয়া এলাকা নিয়মিত টহলকালে রবিবার (২১ ডিসেম্বর ) সকালে
 ৩ জেলেকে আটক করেছে বনবিভাগ।
 আটককৃত জেলেদের  নিকট থেকে অবৈধভাবে কাঁকড়া ধরার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। 

সাতক্ষীরা রেঞ্জের আওতাধীন হলদিবুনিয়া টহলফাড়ীর ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীর এর নেতৃত্বে,গোপন সংবাদের ভিত্তিতে বনবিভাগের একটি টহল দল হলদিবুনিয়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় অভয়ারণ্য এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে কাঁকড়া আহরণের দায়ে ৩ জন জেলেকে আটক করা হয়। তাদের কাছ থেকে কাঁকড়া ধরার দোনদড়ি নৌকা ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়।

আটক জেলেরা হলেন,  সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মরগাং গ্রামের : সুজউদ্দিনের ছেলে আবু হাসান গাজী (২৭), খুলনা জেলার কয়রা উপজেলার ৩নং কয়রার আব্দুর জব্বারগাজীর ছেলে রফিক ফারুকী(৪০)কয়রা মহারাজপুর এলাকার মৃতঃ মনতাজ গাজীর ছেলে,মোঃ হারুন গাজী (৪৮)।

আটককৃত জেলেদের বিরুদ্ধে বন আইনে
 মামলা প্রক্রিয়াধীন রয়েছে এমনটি জানিয়েছেন   বনবিভাগ। 

এ বিষয়ে বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন।

 

সাহেব রেজা সাতক্ষীরা  প্রতিনিধি।