সোমবার, জুলাই ২৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কালাইয়ে যুব অধিকার পরিষদের উদ্যোগে শিশু-কিশোরদের মাঝে ফুটবল উপহার

কালাইয়ে যুব অধিকার পরিষদের উদ্যোগে শিশু-কিশোরদের মাঝে ফুটবল উপহার

কালাইয়ে যুব অধিকার পরিষদের উদ্যোগে শিশু-কিশোরদের মাঝে ফুটবল উপহার

 

কালাই উপজেলা যুব অধিকার পরিষদের উদ্যোগে পুনট ইউনিয়নের বর্মনপাড়া গ্রামের শিশু-কিশোরদের মাঝে ফুটবল উপহার প্রদান করা হয়েছে। শিশু-কিশোরদের মোবাইল ফোন ও অতিরিক্ত প্রযুক্তি আসক্তি থেকে দূরে রাখা এবং খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিকভাবে সুস্থ করে গড়ে তোলার লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়।
ফুটবল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালাই উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি মো: আনতাজ আলী, সাধারণ সম্পাদক মো: নাজিম উদ্দীন এবং দপ্তর সম্পাদক মো: সুমন মন্ডল। এ সময় বক্তারা বলেন, বর্তমান সময়ে শিশু-কিশোররা মোবাইল ফোনে অতিরিক্ত আসক্ত হয়ে পড়ছে, যা তাদের শারীরিক ও মানসিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলছে। খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ালে তারা মোবাইল থেকে দূরে থাকবে এবং সুস্থ ও সক্রিয় জীবনযাপন করতে পারবে।
বক্তারা আরও বলেন, নিয়মিত খেলাধুলা শিশু-কিশোরদের শৃঙ্খলা, সহনশীলতা ও দলগত মনোভাব গড়ে তুলতে সহায়তা করে। যুব অধিকার পরিষদ ভবিষ্যতেও সমাজের কল্যাণে এমন কার্যক্রম অব্যাহত রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

 

মো:সুমন মন্ডল
কালাই(জয়পুরহাট)প্রতিনিধি