বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কালিগঞ্জে ইসালে সওয়াব অনুষ্ঠিত

কালিগঞ্জে ইসালে সওয়াব অনুষ্ঠিত

কালিগঞ্জে ইসালে সওয়াব অনুষ্ঠিত

শিক্ষাবিদ ও বোয়ালীর পীরসাবখ্যাত মরহুম মাওলানা এটিএম শামছুল হক ও মরহুমা তাইয়্যেবা খাতুনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী ইসালে সওয়াব ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার গাজীপুরে কালিগঞ্জ উপজেলার চৌড়া মৌলভী বাড়িতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।একইসঙ্গে তাদের নামে প্রতিষ্ঠিত তাইয়্যেবা শামছুল হক ইসলামি একাডেমি থেকে প্রথমবার পবিত্র কোরআন হেফজ সম্পন্নকারী সাতজন হাফেজকে পাগড়ী, সনদ ও উপহার সামগ্রী প্রদান করা হয়। 

অনুষ্ঠানে জামালপুর ফারুকিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম মুফতি মাওলানা আবদুর রব হাফেজদের পাগড়ী ও তাদের উস্তাদদের ‘ছদরিয়া’ পড়িয়ে দেন। এতে সভাপতিত্ব করেন একাডেমির প্রতিষ্ঠাতা ও সভাপতি জহিরুল হক শামীম। 

অনুষ্ঠান সঞ্চালনা করেন একাডেমির সাধারণ সম্পাদক আহমদ সেলিম রেজা। উপস্থিত ছিলেন সাবেক ব্যাংকার ও হামীম গ্রুপের জি এম মাহবুবুর রহমান, জাতীয় প্রেসক্লাবের আইটি ম্যানেজার মীম মাস্কুর, সমাজসেবক লোকমান হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী আনিস আহমেদ, জাকারিয়া ইসলাম টিটু,  আকরাম খান, হিরণ প্রধান, আবেদ আলী মাস্টার, আনোয়ার হোসেন বকুল, আবদুল ওহাব, দীন ইসলাম, হারুন খান, জাফর উল্লা, মৌলভী বাড়ি জামে মসজিদের খতিব আলহাজ আল আমীন, একাডেমির মুহতামিম হাফেজ শেখ আকরাম ও নায়েব মুহতামিম হাফেজ মোহাম্মদ জোবায়ের খান প্রমুখ।