রবিবার, জুলাই ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা আয়োজনে আরব আমিরাতে বিজয় দিবস উদযাপন

নানা আয়োজনে আরব আমিরাতে বিজয় দিবস উদযাপন

নানা আয়োজনে আরব আমিরাতে বিজয় দিবস উদযাপন

বিদেশের মাটিতে দেশীয় সংস্কৃতি ও বিজয় দিবসের চেতনা ছড়িয়ে দিতে সংযুক্ত আরব আমিরাতে বনভোজন ও নানান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রবিবার শারজাহ ন্যাশনাল পার্কে দিনব্যাপী এ আয়োজন করে 'বাংলাদেশ লেডিস ক্লাব ইউএই'।

প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের ইতিহাস ও

ঐতিহ্য তুলে ধরতে আয়োজনে ছিল বৈচিত্র্যময় সব প্রতিযোগিতা। এর মধ্যে শিশু-কিশোরদের জন্য বাংলা কবিতা আবৃত্তি, বিজয় দিবসের থিমে চিত্রাঙ্কন, সুন্দর বাংলা হাতের লেখা, শিশুদের জন্য যেমন খুশি সাজো ও নারীদের জন্য আনন্দদায়ক বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি লাবন্য আদিল, এ সময় উপস্থিত ছিলেন উপদেষ্টা ইয়াসমিন ইসলাম মেরুন, ফাতিমা আহাদ ও বাংলাদেশ লেডিস ক্লাবের প্রতিষ্ঠাতা লিজা হোসাইন, সাধারণ সম্পাদক নাসরিন আক্তার, লায়লা রুবাইয়াত, নাসরিন সুলতানা, নাজমুন নাহার বুবলীসহ অনেকে।

আয়োজকরা বলেন, প্রবাসের ব্যস্ত জীবনের মাঝে এ ধরনের আয়োজন পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি করে এবং শিশুদের মনে দেশপ্রেম জাগ্রত করতে ভূমিকা রাখবে। অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।